PRIYOBANGLANEWS24
২০ এপ্রিল ২০২৪, ৬:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে অবৈধভাবে মাটিকাটার দায়ে ৬ জনের কারাদন্ড

ঢাকা নবাবগঞ্জ উপজেলার চালনাই চকে কৃষি জমি থেকে ভ্যেকু দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার সময় অভিযান চালিয়ে ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।

আটকৃতরা হলেন, দোহার উপজেলার, সোবহান, ইয়াছিন, নাজমুল ও সুরুজ এবং নবাবগঞ্জ উপজেলার মোখলেছ, ও রমজান।

সুত্র জানায় রাতের আঁধারে চালনাই চক থেকে কৃষি জমির মাটি কেটে নিকটবর্তী বিভিন্ন ইটের ভাটায় বিক্রি করছিলেন। মাটি কাটার কারণে একদিকে যেমন সরকারি রাস্তা নষ্ট হচ্ছিল, অপরদিকে কৃষকের ফসলি জমিও ক্ষতিগ্রস্থ হচ্ছিলো। মাটি পরিবহনের সময় কাদা মাটি দোহার নবাবগঞ্জ হাইওয়েতে পড়ে গিয়ে উক্ত রাস্তা ও পরিবেশ দুটোই নষ্ট হচ্ছিলো।

কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে এ সময় ভ্যেকুর মালিক ও চালক রমজান সহ ৬ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে প্রত্যেক কে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার উপপরিদর্শক মো. মফিজুর রহমান মোল্লা বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাকৃত ৬ জনকে শুক্রবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন,উপজেলায় কৃষি জমি রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০