PRIYOBANGLANEWS24
১৯ এপ্রিল ২০২৪, ১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নববর্ষের দিনে কেরানীগঞ্জের মধুসিটিতে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৫

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নববর্ষের (পহেলা বৈশাখ) দিনে রাজধানীর মোহাম্মদপুর থেকে কেরানীগঞ্জে ঘুরতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় অভিযুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।

তিনি জানান, চাকরিজীবী ওই তরুণী (১৯) নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখের দিন দুই সহকর্মী বন্ধু সিজান ও রিজভীকে নিয়ে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় মধুসিটি হাউজিংয়ে ঘুরতে আসেন। হাউজিংয়ের ভিতরে ফাঁকা জায়গায় বসে বন্ধুদের সঙ্গে ছবি তোলার সময় অজ্ঞাতনামা ৫-৭ জন তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ওই তরুণী ও তার বন্ধুদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে তাদের টানাহেঁচড়া করে হাউজিংয়ের আরও ভিতরে ফাঁকা জায়গায় নিয়ে সিজান ও রিজভীকে বেদম মারধর করে আটকে রাখে।

এরপর আসামিরা ওই তরুণীকে জোরপূর্বক হাউজিংয়ের উত্তর-দক্ষিণমুখী রাস্তার পূর্ব-পশ্চিম রোডের খালের উত্তর পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ঘটনা কাউকে জানালে ক্ষতি করার হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

এ ঘটনায় ১৫ এপ্রিল (সোমবার) ভিকটিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, ঘটনাটি জানার পরপরই আসামিদের গ্রেপ্তারে পুলিশের চৌকস একটি টিম তদন্ত কার্যক্রম শুরু করে। ঘটনার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ধারাবাহিক অভিযান চালিয়ে ওই গণধর্ষণের ঘটনায় জড়িত মো. রাহাত (১৮), মো. সোহাগ আলম (২০), শহিদুল ইসলাম (২১), মিলন (২৩) ও মো. মাসুমকে (২৫) গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। তারা প্রতিনিয়ত চুরি ছিনতাইসহ নানা অপকর্ম করে বেড়াতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০