PRIYOBANGLANEWS24
১৫ এপ্রিল ২০২৪, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপজেলা নির্বাচন: দোহার ও নবাবগঞ্জে প্রার্থী হলেন যারা

৬ষ্ঠ উপজেলা পরিষদ ১ম ধাপের সাধারণ নির্বাচন আগামী ৮মে অনুষ্ঠিত হবে। এবার প্রথমধাপেই ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় নির্বাচন হওয়ায় সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। প্রার্থীরা এবার অনলাইনে আবেদন সুযোগ পেয়েছিলেন। দোহার ও নবাবগঞ্জে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে একাধিক ব্যক্তি তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।।

দোহার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দোহারে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে তিনজন হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন এছাড়াও মো. মেহবুব কবির ও এ.এইচ.এম ফারুক উজ্জামান। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, সালাউদ্দিন, মোহাম্মদ গিয়াসউদ্দিন ও আব্দল ওহাব দোহারী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছমা আক্তার, মিতু চৌধুরী ও শামীমা ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

তবে দোহারের তুলনায় নবাবগঞ্জ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংখা বেশি। নবাবগঞ্জে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, যুবলীগ নেতা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, মোহাম্মদ বাবুল মিয়া ও মো. শেখ বোরহান উদ্দিন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. তাবির হোসেন খান পাভেল, তাতীলীগ নেতা মো. হাবিবুর রহমান, যুবলীগ নেতা দিলীপ কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা পত্তনদার মো. রাকিবুর রহমান রাকিব, তাজুল ইসলাম, মো. আক্তার হোসেন, মধ্যম কুমার সিদ্ধা আকাশ, কায়েশ আহমে।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রোকসানা বেগম, দীপা কবির, ইয়াসমিন আক্তার, নিলুফা আক্তার, গাজী শাকিলা ও মনিকা ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০