PRIYOBANGLANEWS24
২৭ মার্চ ২০২৪, ৪:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা টানা ১৫ বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশটাকে এমন এক জায়গায় নিয়ে গেছেন এখন আমরা সবাই বিশ্বাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নটা আমরা পূরণ করতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকার নবাবগঞ্জে সরকারি নবাবগঞ্জ পাইলট হাই স্কুল মাঠে ও একই দিন দুপুর ১২টায় দোহারের জয়পাড়া বড় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান আরো বলেন, প্রধানমন্ত্রী চতুর্থবার ক্ষমতায় আসার পর ঘোষণা দিলেন আমরা এখন স্মার্ট সোনার বাংলা চাই। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, এখন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দোহার-নবাবগঞ্জকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি দ্রæত দোহার নবাবগঞ্জ উপজেলা সারা বাংলাদেশে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সালমান এফ রহমান এমপি আরো বলেন, আমি এবার স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিব। নির্বাচনে কথা দিয়েছিলাম দোহার নবাবগঞ্জবাসীকে হেল্থকার্ড দিয়ে হেল্থ ইনস্যুরেন্স দিয়ে স্বাস্থ্য ফান্ডটা আমি বাড়াতে চাই। এব্যাপারে একটি পাইলট প্রকল্পের কথা বলেছিলাম, আপনারা খুশি হবেন খুব শীঘ্রই স¦াস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করে সেই পাইলট প্রকল্প আমরা শুরু করতে যাচ্ছি। দোহার-নবাবগঞ্জে যদি সেটা সফল করতে পারি তাহলে সারা বাংলাদেশে সে প্রকল্পটা চালু করা হবে। পাশাপাশি শিক্ষাখাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। দোহার নবাবগঞ্জে শিক্ষার উন্নয়নে কি কি কাজ করতে হবে এ ব্যাপারেও শিক্ষামন্ত্রীর সাথে আমার আলোচনা হয়েছে। আমি শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে জোড় দিতে চাই।

নবাবগঞ্জে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ আনার কলি পুতুল, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম।
এছাড়া দোহারে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

এর আগে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে নবাবগঞ্জ ও দোহারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সালমান এফ রহমান এমপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০