PRIYOBANGLANEWS24
২৩ মার্চ ২০২৪, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবকল্যাণে ইসলামিক ঐক্য সংগঠনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণে ইসলামিক ঐক্য সংগঠনের উদ্যোগে ৩৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। এরপর গ্রাম ভিত্তিক প্রতিনিধিদের হাতে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেওয়ার পর বারুয়াখালী, শিকারীপাড়া ও জয়কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার গরিব ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি এসব ইফতার ও ঈদ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

ইফতার ও ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ছোলা, খেজুর, মুড়ি, ডাল, সেমাই, চিনি, পিয়াজ, তেল সহ ১০ রকমের খাদ্যপণ্য দেওয়া হয়।

প্রধান সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি নাদিম ভূঁইয়া, মো. রাসেল খান, মো. বাবুল হোসেন, সফিকুল ইসলাম মামুন।

মানবতার সেবার লক্ষে ২০২২ সালের পহেলা মার্চ প্রতিষ্ঠিত এ সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুস্থ মানুষের সেবা দিয়ে আসছে। ভবিষ্যতেও সংগঠনের এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন মানবকল্যাণে ইসলামিক ঐক্য সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম খান, বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০