PRIYOBANGLANEWS24
২৪ ফেব্রুয়ারী ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাকবির জন্ম বার্ষিকী উপলক্ষে গুণিজন সংবর্ধনা

মহাকবি কায়কোবাদের ১৬৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে গুণিজন সম্মাননা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান করা হয়। মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ এর আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দারু।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

আলোচক ছিলেন একুশে পদক প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম, বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন প্রযোজক জামিউর রহমান লেমন, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের প্রাক্তন শিক্ষক এস এম মোশারফ হোসেন, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী, মহাকবি অনুরাগী আজহার উদ্দিন কাজল, মহাকবি কায়কোবাদের দৌহিত্র কাজিম আল কুরাইশী সহ আরও অনেকে।

অনুষ্ঠানে মরণোত্তর কায়কোবাদ পদক প্রদান করা হয় বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান মজলিশ, বাংলাদেশ ফুড এন্ড সুগার এর প্রাক্তন চেয়ারম্যান এস এম নুরুজ্জামান, প্রাক্তন সরকারি কর্মকর্তা শফিউদ্দিন হায়দারকে। এছাড়া সংগীতে অনীমা মুক্তি গমেজ, শিক্ষায় অধ্যাপক এস এম মোশারফ হোসেন, সমাজকর্মে বিষ্ণু পদ সাহা, সংস্কৃতিতে আশফাক উদ্দিন মামুন, কবি মোশতাক আহমেদকে পদক দেওয়া হয়।

মহাকবির জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক সেলিম ইব্রাহিম ও সদস্য সচিব এস এম আজাদ রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে বিকেল ৩ থেকে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

উল্লেখ্য, মহাকবি কায়কোবাদ ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে ১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ১৯৫১ সালের ২১ শে জুলাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০