PRIYOBANGLANEWS24
১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে সাংবাদিককে হুমকির ঘটনায় প্রেসক্লাবের নিন্দা

ঢাকার দোহারে সাংবাদিক কাজী জোবায়ের আহমেদকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা জেলা প্রেসক্লাব ও দোহার প্রেসক্লাব। বৃহস্পতিবার দুপুরে অফিসিয়াল প্যাডে লিখিতভাবে এ নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

এরআগে নিজের জীবনের নিরাপত্তায় চেয়ে দোহার থানায় লিখিত অভিযোগ করেন চ্যানেল এস ও দৈনিক গণকন্ঠের প্রতিনিধি এবং সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ।

লিখিত অভিযোগে তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক এশিয়া বার্তাসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে রাইপাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন এর বিরুদ্ধে রাতের আধারে সরকারি জমি দখলের সংবাদ প্রকাশের পর থেকে পালামগঞ্জ বাজারে ও বিভিন্ন মাধ্যমে আমাকে ও আমার সহকর্মী সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিচ্ছে আমজাদ চেয়ারম্যান। একদিন পর তার বিরুদ্ধে উপজেলার ইকরাশি এলাকার নাসরিন আক্তার নামে এক বিধবা নারীর বসতবাড়িতে জমির মাটি রাতের আধারে কেটে নেয়ার সংবাদ প্রচার করায় আরও ক্ষিপ্ত হয় আমজাদ চেয়ারম্যান। তার জমি দখলের সকল প্রমাণ ও আরও অপকর্মের অডিও রেকর্ড থাকায় সকল সংবাদ সরিয়ে নিতে চাপ প্রয়োগ করছে। না হলে তার লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যমে। এনিয়ে ঢাকা জেলা প্রেসক্লাব ও দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা বার্তা প্রকাশ করা হয়। আমি এই মহুর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি। এসময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সাংবাদিক কাজী জোবায়ের আহমেদকে হুমকির ঘটনায় ঢাকা জেলা প্রেসক্লাবের উপদেষ্টা এইচ এম আমিন নিন্দা জানিয়ে বলেন, এর আগে অনেক সাংবাদিকের উপর নির্যাতন ও হয়রানি করা হয়েছে তারা সঠিক বিচার পায়নি। প্রশাসনের উচিৎ দ্রুত আমজাদ চেয়ারম্যান এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

ঢাকা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, কোন সাংবাদিককে কেউ হুমকি দিলে তার বিরুদ্ধে ঢাকা জেলার সকল সাংবাদিক রুখে দাড়াঁবে। প্রয়োজনে আমরা আন্দোলনে নামবো। সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন তিনি।

ঢাকা জেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক শামীম আরমান বলেন, চেয়ারম্যান আমজাদ হোসেন এর এমন কান্ডজ্ঞানহীন আচরনে সাংবাদিক সমাজ হতভম্ব। তাই সাংবাদিকদের সাথে এ ধরনের আচরন যাতে ওই চেয়ারম্যান পূনরায় না করে তার জন্য তাকে নিশর্ত ক্ষমা চাইতে হবে।

এবিষয়ে দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান বলেন, সত্য প্রকাশে সাংবাদিকদের উপর এমন হুমকি আসলে সাংবাদিকরা লেখার স্বাধীনতা হারাবে। আমরা দোহার প্রেসক্লাব এর পক্ষ থেকে নিন্দা জানাই। প্রশাসনের উচিৎ দ্রুত তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০