PRIYOBANGLANEWS24
২৪ জানুয়ারী ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক মেলা অনুষ্ঠিত

নানা আয়োজনে ঢাকার দোহার উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুল প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় শিক্ষা, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবন, পিঠা, খাদ্য সামগ্রী, হস্তশিল্প, তৈরি পোশাক ও প্রসাধনীর স্টল দেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষার্থীদেরকে দেশের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল তার ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় এ মেলা। বিক্রির জন্য বেশ কয়েকটি স্টলে বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। চিকেন ভাপা, ডিম বল, দুধ চিতই, মালপোয়া, পাঠিসাপটা, নকশি পিঠা, মালাই পিঠা, পাকন পিঠাসহ নানা রকমের পিঠা রাখা হয়েছিল। দেশি বাহারি পিঠা প্রদর্শনীর মাধ্যমে শিশুদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয়।

মেলা উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। নেচে গেয়ে, হই-হল্লা করে সকলে দিনটি পার করেন তারা। শিশুদের নৃত্য মেলায় আসা অতিথিদের মুগ্ধ করে।

পরে মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুল কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০