PRIYOBANGLANEWS24
১৫ ডিসেম্বর ২০২৩, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জে ইকুরিয়া এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মো. মনিরুল ইসলাম জানালেও তাৎক্ষণিকভাবে পুলিশ তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

এ ঘটনায় সুজন নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা কয়েকজনের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক বাচ্চু জানান, বিকেলে ওই দুইজন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকার সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে কয়েকজন তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষনা করেন ও আহত অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে ও নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০