PRIYOBANGLANEWS24
৫ ডিসেম্বর ২০২৩, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেজাল খাদ্য প্রতিরোধে গণ সচেতনতায় নেটওর্য়াক ফোরাম সভা

ভেজাল খাদ্য প্রতিরোধে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্দ্যোগে সাধারণ জনগণ, বিভিন্ন পেশাজীবিদের নিয়ে গণ সচেতনতায় নেটওর্য়াক ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টেট কলোজের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী, ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মেহেরীন যারীন তাসনিম, ঢাকা সহ সমাজ সেবা কার্যালয় ৬ এর সমাজ সেবা অফিসার কে এম শহীদুজ্জামান, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহমেদ খান, তৃণমূল নারী উন্নয়ন ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা ও জয়িতা আইনুন্নাহার, সাখাওয়াত হোসেন, আগষ্টিন মিন্ট হালদার, রিচার্ড ডি সিলভা, মুক্তা সরকার, হা-মীম মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন যে, কিছু অসাধু লোক খাদ্যে ভেজাল দিয়ে মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ভেজাল খাদ্যে সারাদেশ সয়লাব। শিশু সহ নানা বয়সের মানুষ পুঁষ্টিহীনতায় ভূগছে এবং ভেজাল খাদ্য খেয়ে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, মানুষের মারা যাচ্ছে।

মেহেরীন যারীন তাসনিম বলেন, ভেজাল খাদ্য তৈরী এবং সরবরাহকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ভেজাল খাদ্য তৈরী ও সরবরাহকারীদের আইনের আওতায় এনে জেল জরিমানা সহ শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরো বলে, সরকারের পাশাপাশি কমিউনিটির সহযোগিতার মাধ্যমে ভেজাল খাদ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

মো: মজিবুর রহমান পাটওয়ারী বলেন, কারিতাস মানবতার সেবায় কার্যক্রম বাস্তবায়ন করছেন। পুঁষ্টি, নিরাপদ খাদ্য নিয়ে কাজ করার পাশাপাশি মাদকাসক্ত প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করছেন যা সত্যিকারে কারিতাস প্রশংসার দাবীদার। তিনি মাদকাসক্তি প্রতিরোধে পরিবার ও সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার জন্য আহবান করেন।

নেটওর্য়াক ফোরাম সভায় মাদকাসক্ত হতে ফিরে আসা পুন:বাসনের লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করার জন্য কারিতাস ইকোনোমিক প্রকল্প হতে দ্বিতীয় ধাপে ২জন মহিলা সহ মোট ৭জনকে প্রত্যেককে অনুদান হিসেবে ১০ হাজার টাকার চেক তুলে দেন। প্রথম ধাপে তাদেরকে ৮ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। রিকভারীরা প্রথম ধাপের টাকা দিয়ে সফলতার সাথে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করায় ২য় ধাপে এ অনুদান দেওয়া হয়।

ফরিদ আহাম্মদ খান বলেন, পুঁষ্টি এবং ভেজালমুক্ত খাবার আমাদের জীবন রক্ষা করে, শক্তি যোগায়, কর্মক্ষম করে তোলে। তাই পুঁষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ভেজাল খাদ্য প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

নেটওর্য়াক ফোরাম সভায় সভাপতিত্ব করেন ঢাকা স্টেট কলেজের অধ্যক্ষ আফরোজা সুলতানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০