PRIYOBANGLANEWS24
১ ডিসেম্বর ২০২৩, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনে ফুচকা বিক্রেতা, রাতে চোরের সর্দার

ঢাকার দোহারের উত্তর শিমুলিয়া এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার ও স্বর্ণ মোবাইলসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম।

তিনি আরো জানান, গত ১১ই নভেম্বর উপজেলার উত্তর শিমুলিয়া হাসিবুর রহমানের বাড়িতে একটি সংঘবদ্ধ চোরচক্র ঘরের টিন কেটে পাঁচ ভরি ওজনের একটি সীতাহার, কানের দুল, দুটি মোবাইল নিয়ে যায়। এসময় হাসিবুর রহমানের পরিবারের সদস্যরা ওয়াজ শুনতে গিয়েছিল। এঘটনায় মামলা হলে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের তত্ত¡াবধানে দোহার থানা ওসি মো মোস্তফা কামালের নেতৃত্বে ফুলতলা ফাড়িঁর ইনচার্জ শফিকুল ইসলাম সুমন, এসআই জসীম উদ্দিন ও দেলোয়ার হোসেনের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে বেথুয়া ও মালিকান্দা এলাকা হতে ঘটনার সাথে জড়িত চোরচক্রের সদস্য মিলন চোকদার (২৯) ও নাজির (৩৪) নামে দুইজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।

এএসপি আশরাফুল আলম জানান, চোর চক্রের সর্দার নাজির ঢাকায় ফুচকা বিক্রি করতেন। আর তার দলের অন্যান্য সদস্যরা এলাকায় গুরে টার্গেট নির্ধারণ করতেন। পরে সুযোগ বুঝে নাজিরের নেতৃত্বে তারা চুরি করতেন। তাদের গ্রেপ্তারের পর জানা যায়, চুরিকৃত মালামাল বিক্রি করতে না পারলে তারা সেই জিনিস টয়লেটের সেপটিক ট্যাংকের ভিতর রেখে দিতেন।

গ্রেপ্তারকৃত মিলন উপজেলার মেথুয়া এলাকার সেলিম চোকদারের ছেলে। অপর আসামী নাজির একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। ঘটনার সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০