PRIYOBANGLANEWS24
২১ নভেম্বর ২০২৩, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যবসা ছেড়ে কৃষিতে সফল নবাবগঞ্জের জামাল

২০১৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর স্টীল ফার্ণিচারের ব্যবসা শুরু করেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের করপাড়া গ্রামের জামাল হোসেন। ভালোই চলছিল দিনকাল। কিন্তু ২০২০ সালের করোনায় অনেকটা ক্ষতির মুখে পড়েন এই ব্যবসায়ী। বাধ্য হয়ে ব্যবসা বন্ধ করে দেন। নিজের প্রতিষ্ঠিত ব্যবসা ছেড়ে প্রথমে দিশাহারা হয়ে পড়েছিলেন তিনি। তবে হাল ছেড়ে দেননি। বগুড়ায় ‘এগ্রো ওয়ান’ নামে একটি প্রতিষ্ঠান থেকে কৃষির উপর প্রশিক্ষণ নিয়ে বনে যান কৃষক। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মাত্র এক বছরেই সফলতার হাতছানি পেয়ে এখন বড় কৃষি খামার গড়ে তুলেছেন তিনি। ব্যবসায়ী থেকে হয়েছেন সফল কৃষি উদ্যোক্তা।

সরজমিনে গিয়ে দেখা যায়, বারুয়াখালী ইউনিয়নের করপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে কিছু দূর গেলেই জামাল হোসেনের কৃষি খামার। খামারে থোকায় থোকায় ঝুলছে শসা। শসা ক্ষেত পেরোলেই মরিচ খেত। এর পশ্চিম দিকেই জমি প্রস্তুত করা হচ্ছে পেঁপে গাছ রোপণের জন্য।

বর্তমানে জামাল হোসেন, ২৩ শতাংশ জমিতে শসা, ৩৪ শতাংশে মরিচ ও ৪৫ শতাংশে পেঁপে গাছের চারা রোপণ করেছে। প্রতিদিন তার উৎপাদিত শসা দোহার-নবাবগঞ্জ সহ বিভিন্ন উপজেলার হাট বাজারে বিক্রি হচ্ছে। দিনে গড়ে ৫ মণ শসা বিক্রি হয়। এক সময়ে এই কৃষি খামার থেকে অনেকের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে মনে করেন তরুণ এই কৃষি উদ্যোক্তা।

তরুণ কৃষি উদ্যোক্তা জামাল হোসেন বলেন,‘ যদি খালি জমি থাকে তাহলে যে টাকা খরচ করে বিদেশ যাবেন সে টাকা জমিতে বিনিয়োগ করতে পারেন। স্বজন পরিবারকে সঙ্গে নিয়ে দেশেই ভাল থাকতে পারেন। এতে লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যেতে হবে না। শিক্ষিত অথচ বেকার রয়েছেন যারা তারা অল্প পুঁজি আর প্রশিক্ষণের মাধ্যমে কৃষিতে সফল হতে পারেন। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নেও আপনি অংশীদার হতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের রয়েছে শ্রমিক সমস্যা। স্থানীয়ভাবে শ্রমিক না পাওয়ায় দেশের অন্যান্য অঞ্চল থেকে শ্রমিক আনতে হয়। স্থানীয় অনেকেই আছেন যারা লজ্জায় কৃষি কাজ করতে চান না। তারা যদি সংকোচ বাদ দিয়ে এ কাজে লেগে পড়েন তাহলে এ সংকটও কেটে যাবে।

স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য এনায়েত মোল্লা বলেন, ‘ সরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে শিক্ষিত ছেলেরাও কৃষিতে এগিয়ে আসবে।’

করপাড়া গ্রামের লিট েেহাসেন বলেন, ‘বেকার যুবকরা যদি জামালের মতো কৃষি কাজে আত্মনিয়োগ করে তবেই সমাজ থেকে বেকারত্ব দূর করা সম্ভব।’

একই গ্রামের আজাদ হোসেন স¦াধীন বলেন,‘প্রতিটি গ্রামেই যদি তরুণরা কৃষিকাজের সাথে জড়িত হয়। তবেই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।’

উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান বলেন, ‘আমরা সবসময় কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। যাতে কৃষিতে বিনিয়োগ করে তারা লাভবান হতে পারেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০