PRIYOBANGLANEWS24
১৬ নভেম্বর ২০২৩, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নবাবগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকার নবাবগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলো।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন। এসময় দলীয় নেতাকর্মীরা সরকারের উন্নয়ন ও নৌকা মার্কার ভোট চেয়ে স্লোগান দিতে থাকে।

পরে আওয়ামী লীগের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

নেতাকর্মীদের মাঠে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে দেওয়ার নির্দেশনা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাবণ্য ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ড. সাফিল উদ্দিন মিয়া, সহ সভাপতি হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুজ্জামান সুবেদ, এসএম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন খান, সুকুমার হালদার, তাবির হোসেন পাভেল, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিম, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ চৌধূরী, তাঁতী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০