PRIYOBANGLANEWS24
১০ নভেম্বর ২০২৩, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার মান বাড়াতে হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রথমে শিক্ষার মান বাড়াতে হবে। পৃথিবীতে যে ভাবে প্রযুক্তির মান বাড়ছে কাজেই প্রতিযোগিতার বাজারে টিকতে হলে সেই ভাবে শিক্ষার্থীদের তৈরী করতে হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকার নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

শিক্ষকদের উদ্দেশ্যে সালমান এফ রহমান বলেন, আপনাদের পেশা হচ্ছে একটি মহান পেশা। জাতিকে মানুষ করার জন্য শিক্ষকরা পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা যদি ভাল শিক্ষা দান করেন তা হলে ভবিষ্যতে ওরা ভাল মানুষ হবে। আপনারাই হচ্ছেন ভাল নাগরিক গড়ার কারিগর।

এমপি বলেন, বাংলাদেশ এখন আর্ন্তজাতিক ভাবে স্বীকৃত একটি উন্নয়নের রোল মডেল। ইতোমধ্যে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। সেই জন্য আমাদের সকলের সহযোগিতা করা দরকার।এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

এর আগে সকালে এমপি নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন ও ৫টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন এবং হাসপাতালে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় সালমান এফ রহমান নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাবণ্য ভূইয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সহিদুল ইসলাম সহ আরো অনেকে।

বিকেলে দোহারে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প উদ্বোধন ও দোহারের রায়পাড়া ইউনিয়নের স্থানীয় সরকার অধিদপ্তর কর্র্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন এবং জয়পাড়া সরকারি পাইলট স্কুল প্রাঙ্গণে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সালমান এফ রহমান।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, দোহার পৌরসভার আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০