PRIYOBANGLANEWS24
৫ নভেম্বর ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাওয়াত খেতে গিয়ে প্রতিবন্ধী কিশোর নিখোঁজ

কেরানীগঞ্জে বাবার সাথে বিয়ের দাওয়াত খেতে গিয়ে নিখোঁজ হয়েছে আবু রায়হান নামে ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোর। গত ৩ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার সুরিটোলা স্কুল থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ প্রতিবন্ধী আবু রায়হান কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ কৈবত্যপাড়া এলাকার শাহজালাল লিটুর সন্তান।

পরিবার জানায়, নিখোঁজ কিশোরের গায়ের রং শ্যামলা বর্ণের, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। আবু রায়হান ঠিকমত চলাচল করতে পারলেও, নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারে না। নিখোঁজের সময় ওর পরনে ছিল সাদা পাঞ্জাবি ও সাদা পায়জামা। এঘটনায় নিখোঁজ কিশোরের বাবা শাহজালাল লিটু ৪ নভেম্বর শনিবার রাতে ঢাকার বংশাল থানায় একটি জিডি দায়ের করেছেন।

নিখোঁজ আবু রায়হানের বাবা শাহজালাল লিটু বলেন, আবু রায়হানকে একেবারে শিশুকালে দত্তক নিয়ে খুব আদরের সহিত লালন পালন করে এত বড় করি। গত শুক্রবার রাতে ঢাকার সুরিটোলা স্কুলে বিয়ের দাওয়াতে ছেলে রায়হানকে সাথে নিয়ে যাই। খাওয়া-দাওয়া শেষে যখন আমি হাত ধুতে যাই, ফিরে দেখি আমার ছেলে নাই। দাওয়াতের স্থান সুরিটোলা স্কুল পুরো খুঁজেও পাইনি। পরে সুরিটোলা, বংশাল ও এর আশপাশের এলাকায় অনেক খুঁজেও রায়হানকে পাওয়া যায়নি। আমার একমাত্র ছেলে হারিয়ে ওর মাও প্রায় পাগল হয়ে গেছে। যদি কোন সহ্রদয়বান ব্যক্তি আমার প্রতিবন্ধী ছেলে আবু রায়হানকে পেয়ে থাকেন তবে ০১৯২৪০২৮১৩৫ ও ০১৩০৪৭৭১১৮০ এই নাম্বারে যোগাযোগ করার বিশেষ অনুরোধ রইলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০