PRIYOBANGLANEWS24
২৮ অক্টোবর ২০২৩, ৩:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাকরাইলে ককটেল বিস্ফোরণ, বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আটক

রাজধানীর নয়াপল্টনে একটি নির্মাণাধীন ভবন থেকে প্রায় ২০০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণ ঘটনোয় তাদের আটক করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) মধ্যরাতে আটকদের রমনা থানায় পাঠানো হয়েছে।

ডিবি জানায়, রাতে রাজধানীর কাকরাইলে যমযম গ্রুপের হোটেল ওকাদার একটি নির্মাণাধীন ভবন থেকে লাঠিসোঁটা, ইট-পাটকেল, ককটেল ও বিপুল পরিমাণ চাল-ডালসহ বিএনপির প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রাতে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিবি প্রধান হারুন অর রশীদ।

তিনি জানান, নির্মাণাধীন ভবনে সন্দেহভাজন লোক সমাগমের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের ওপরে একাধিক ককটেল নিক্ষেপ করা হয়। এই হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

আটককৃতদের কাছ থেকে ককটেল, লাঠিসোঁটা, সরকারবিরোধী ব্যানার, চাল-ডালের বস্তা উদ্ধার করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান।

প্রসঙ্গত, বিএনপির মহাসমাবেশের আগের দিনেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে হাজারো নেতাকর্মী উপস্থিত হয়েছেন। নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে এসেছে, তাই সাধারণ জনগণও রাস্তায় নেমে এসেছে।

বিকেল থেকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী।

এদিকে, বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় সিসি ক্যামেরা বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পুরো এলাকায় লাগানো হয়েছে ৬০টির মতো সিসি ক্যামেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০