PRIYOBANGLANEWS24
১৭ অক্টোবর ২০২৩, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের অপেক্ষার অবসান: ৭ বছর পর আপন ঠিকানায় ফিরল মাছুম

দীর্ঘ ৭ বছর আগে নিখোঁজ মাছুমকে ফিরে পেয়েছে তার পরিবার। মঙ্গলবার সকালে গাজীপুর থেকে তাকে উদ্ধার করে বাসায় ঢাকার দোহারে নিয়ে আসে তার মা ও পরিবারের সদস্যরা। সাতবছর পর মা কাছে পেয়েছেন প্রিয় সন্তানকে, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে।

পরিবার সূত্রে জানা যায়, সাতবছর আগে ঢাকার দোহারের দোহার পুরী এলাকা থেকে নিখোঁজ হন মাছুম। পরিবারের লোকজন খোঁজাখুজি করেও সন্ধান পায়নি তার। সোমবার গাজীপুরের হার্ডওয়্যার ব্যবসায়ী ফয়েজ আহমেদ দোহারে আসেন। রনি নামে এক যুবকের পরিবারের খোঁজে। দোহারের বিভিন্ন জায়গায় খোঁজ করেও ফয়েজ আহমেদ যখন রনির পরিবারের সন্ধান পাচ্ছিলেন না তখন ছুটে আসেন প্রিয়বাংলা নিউজ-২৪ এর কার্যালয়ে। তার দেওয়া তথ্য ও বর্তমান একটি ছবি দিয়ে পোস্ট দেন প্রিয় বাংলা নিউজ-২৪ এর সম্পাদক অমিতাভ অপু। এছাড়া ছেলেটির পরিবারের খোঁজ চেয়ে প্রিয়বাংলা নিউজ২৪ এর পেজেও একটি পোস্ট করা হয়। পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রবাস থেকে এক ব্যক্তি ফোন দিয়ে যুবকের পরিচয় নিশ্চিত করেন, তবে তার নাম মাসুম বলে জানান তিনি। এরপরে মাসুমের পরিবারের লোকজন লটাখোলা প্রিয়বাংল নিউজ২৪ কার্যালয়ে ছুটে আসেন। মঙ্গলবার সকালে ব্যবসায়ী ফয়েজ আহমেদের সহায়তায় গাজীপুরের রাস্তার ফুটপাত থেকে অসুস্থ্য মাছুমকে উদ্ধার করে দোহারের চরকোসাই তার মামা বাড়িতে আনা হয়।

ব্যবসায়ী ফয়েজ আহমেদ জানান, দেড় বছর ধরে মাসুমকে গাজিপুর চৌরাস্তায় দেখা যায়। তবে মাসুম শুধু তার নাম বলেছিল রনি, বাসা দোহারের জয়পাড়া বলতে পারলেও বাবা বা অন্য কারো নাম বলতে পারেনি। সারাদিন নানা জায়গায় থাকলেও রাতে একটি নির্দিষ্ট জায়গায় ঘুমাতো সে। দুইদিন ধরে জ্বর ছিল রনি। আমার দীর্ঘদিন ইচ্ছা ছিল মাসুম (রনি) কে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। সোমবার দোহারে এসে অনেক চেস্টা করেও যখন মাসুমের পরিবারকে খুঁজে পাচ্ছিলাম না, তখন প্রিয়বাংলা নিউজ২৪ এর অফিসে যোগাযোগ করি আমি। তাদের সহায়তায় দ্রæত রনির পরিবারের সন্ধান পেয়ে যাই। তবে তার নাম মাসুম বলেও জানতে পারি। মঙ্গলবার সকালে ওর পরিবারের কাছে মাসুমকে বুঝিয়ে দিয়েছি। সন্তান হারা মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দিতে পেয়ে আনন্দিত ব্যবসায়ী ফয়েজ আহমেদ।

মাসুম তার পরিবারের কাছে ফিরে এসেছে এমন সংবাদে খুশি নেটিজেনরা। যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে ব্যবসায়ী ফয়েজ আহমেদ।

নিজের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন মাছুমের মা মনোয়ারা বেগম। তিনি জানান, তার তিন মেয়ে আর এক ছেলের মধ্যে মাছুমই বড়। মাছুম, বড় মেয়ে রুম্পা এবং তার স্বামী রশিদ মোল্লা তিন জনই মানসিক রুগী। এক সময়ে প্রবাসে থাকলেও বর্তমানে অন্যের বাড়িতে কাজ করে কোন রকম সংসার চালাচ্ছেন মাছুমের মা। তবে ছেলেকে কাছে পেয়ে খুশি তিনি।
মাসুম বাড়িতে ফিরলে পরিবারের সদস্যরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন। আশপাশের লোকজন খবর পেয়ে ভিড় করেন তার বাড়িতে। মাসুম ফিরে আশায় খুশি প্রতিবেশিরাও।

সামাজিক ও প্রশাসনিক সহযোগিতা পেলে মনোয়ারা বেগমের সংসারের অচল চাকা সচল হবে এমনই মনে করেন এলাকাবাসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০