PRIYOBANGLANEWS24
৯ অক্টোবর ২০২৩, ৭:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আল-মামুন হত্যা মামলার পলাতক আসামী “শিমা বেগম” গ্রেপ্তার

মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ীর আব্দুল্লাপুর এলাকা থেকে শিমা বেগম (৪৬) নামে এক হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

র‌্যাব জানান, নিহত আল-মামুনের সাথে আসামীদের মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে আসামী শিমা বেগম ও তার অন্যান্য সহযোগীরা মিলে ২০২২ সালের ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর স্টেডিয়াম রোড ইমন সাহেবের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ভিকটিম আল-মামুনকে একা পেয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র-সস্ত্র ছোরা, চাকু, সুইচ গিয়ার, লোহার রড ও লাঠি-শোটা দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। ভিকটিমের ডাক চিৎকারে আশে পাশের লোক জন এলে আসামীরা ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আল-মামুনকে মৃত ঘোষণা করেন। নিহত আল-মামুনের পিতা মোঃ বাবুল মিয়া পরের দিন ফতুল্লা মডেল থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১১/৮৪৫, ধারা-১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/৩৪/১১৪, পেনাল কোড ১৮৬০ তারিখ- ০৬/১২/২০২২ ইং।

গ্রেপ্তারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০