PRIYOBANGLANEWS24
৭ অক্টোবর ২০২৩, ৩:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জীবনকে শোভন করতে বাজারদরও শোভন করতে হবে: শিরীন আখতার

জীবনকে শোভন করতে হলে বাজারদরকেও শোভন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার। তিনি বলেন, ‘সব শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ, সময়োপযোগী ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারলেই শোভন কর্মদিবস পালন সার্থক হবে। জীবনকে শোভন করতে হলে বাজারদরও শোভন করতে হবে।’

শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর মিরপুর-১৩-এর একটি শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে এ সব কথা বলেন শ্রমিক নেত্রী ও সংসদ সদস্য (এমপি) শিরীন আখতার। বিশ্ব শোভন কর্ম দিবস উদ্যাপন উপলক্ষে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন (এনজিও) কর্মজীবী নারী আয়োজিত ওই সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন।

শ্রমিক সমাবেশ ছাড়াও দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে এনজিওটি। এতে সহযোগিতা করে একশনএইড বাংলাদেশ। দিবসটির ¯েøাগান, ‘সবার হোক অঙ্গীকার, নিরাপদ কর্মপরিবেশ গড়ার।’

গার্মেন্ট শ্রমিক নেত্রী রহিমা বেগমের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে স্বাগত বক্তব্য দেন কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা। এতে অতিথি ছিলেন জাতীয় নারী জোটের আহ্বায়ক ও সংরক্ষিত সংসদ সদস্য আফরোজা হক রিনা ও একশনএইড বাংলাদেশ-এর ম্যানেজার মরিয়ম নেছা।

কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি এমপি শিরীন আখতার, ‘সরকার গার্মেন্টস শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম পাইলট আকারে শুরু করেছে, তাতে আমরা আনন্দিত। তবে সব শ্রমিককে এই নিরাপদ স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।’ তাছাড়া শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষা ও কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমমর্যাদা প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

জাতীয় নারী জোটের আহ্বায়ক এমপি আফরোজা হক রিনা বলেন, ‘কর্মক্ষেত্রের নিরাপত্তাই শোভন কর্মপরিবেশ। ন্যায্য মজুরি, যৌন হয়রানি মুক্ত কর্মস্থল, নারীর মানবাধিকার, মর্যাদার জন্য আমাদের একসঙ্গে লড়াই করে যেতে হবে।’

একশনএইড বাংলাদেশ-এর ম্যানেজার মরিয়ম নেছা বলেন, ‘শোভন কর্মপরিবেশ বাস্তবায়ন করার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়ার আছে, যেখানে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে আইএলও কনভেনশন- ১৯০ অনুসমর্থনের দাবি জানান তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ-এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, এনসিসিডবিøউই-এর সদস্যসচিব নইমুল আহসান জুয়েল।

বক্তারা বলেন, দেশের মোট শ্রম শক্তির ৮৫ শতাংশ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। অথচ তাদের জন্য আলাদা আইন নেই, এমনকি এখনও তারা শ্রম আইনের সুরক্ষার আওতার বাইরে রয়ে গেছেন। এর ফলে শ্রমিক হিসেবে তাদের যে অধিকার তা থেকে তারা বঞ্চিত। এর জন্য প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

সমাবেশের শুরুতে তিন শতাধিক শ্রমিকের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মিরপুর-১৩-এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের মধ্যে দিয়ে আয়োজন শেষ হয়। আয়োজক এনজিওর পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০