PRIYOBANGLANEWS24
৬ অক্টোবর ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে শরতকালীন নাড়ু উৎসব

“মাটির সংস্কৃতি ধরে রাখবো আমরা, ছড়িয়ে দিব সারা বিশ্বে” প্রতিপাদ্য ধারণ করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শরতকালীন নাড়ু উৎসব পালন করা হয়েছে। শুক্রবার কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা) ও স্বেচ্ছাসেবী সংগঠন ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) এর আয়োজন করেন।

নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, গোল্লা সেন্ট থ্রেকলাস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রুপালি কস্তা, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক পল পিন্টু গমেজ প্রমুখ।

উপস্থিত ছিলেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা, গানের শিক্ষক উৎপল ডি কস্তা, গিটারে ম্যাক গমেজ, রোহান শেখ, চিত্রকলার শিক্ষক কানিজ আক্তার, নৃত্য শিক্ষক তিথি বাড়ৈ, অঞ্জনা গমেজ, গানের শিক্ষক মো. সেলিম, সমাজকর্মী গৌতম সাহা, বারুয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আক্তার, অভিভাবক প্রতিনিধি সীমা আক্তার, গোল্লা সেন্ট থ্রেকলাস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুক্তা মন্ডল প্রমুখ।

নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলির সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, এ আয়োজন কোন ধর্ম-বর্ণের নয়, এটা বাঙ্গালির সংস্কৃতি। এটা ধারণ করতে শিখতে হবে। এটাকে সাম্প্রদায়িক নয় সম্প্রীতির ভাবুন।

আলোচনা সভা শেষে নাফার শিল্পীদের পরিবেশনায় শরতকালীন নাচ, গান, ফ্যাশন শো প্রদর্শন করেন। পরে নাড়ু নিয়ে আসা প্রায় অর্ধশত প্রতিযোগির নাড়– প্রদর্শণ করেন। একই সাথে লক্ষী পূজার মাটির সরা, হাড়ি, কলসসহ কুটির শিল্প প্রদর্শন করা হয়। নাড়ু প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন আনিকা ইয়াসমিন, ফুড বøগার, টেস্টি টিপস।

শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিদের কর্ম বিচার করে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০