PRIYOBANGLANEWS24
২ অক্টোবর ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বাইচে ট্রলার ডুবি: নিখোঁজ আরও এক যুবকের লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের কালীগঙ্গা নদীতে পাতিলঝাপ পয়েন্টে আয়োজিত নৌকা বাইচ দেখতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে কালীগঙ্গা নদীতে ভাসমান নিখোঁজ হওয়া সিফাত নামে এক যুবকের লাশ উদ্ধার করে স্বজনরা। এরআগে রবিবার সকালে ওয়াসিম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

মৃত সিফাত পার্শ্ববর্তী সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের শ্যামনগর গ্রামের মো. মান্নানের ছেলে।

স্থানীয় সুত্রে জানায়, বাইচে ডুবে যাওয়া ট্রলার থেকে নিখোঁজ হওয়ার দুই যুবকের মধ্যে সোমবার ভোরে সিফাতের লাশ কালীগঙ্গা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা ও অপেক্ষামান স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। এর আগে ১ অক্টোবর রবিবার সকাল ১০টায় নিখোঁজ হওয়া ওয়াসিম নামের এক যুবককে মৃত অস্থায় উদ্ধার করে ডুবরী দল।

স্থানীয়রা জানান, সিফাত ও ওয়াসিম একই ট্রলারযোগে সিঙ্গাইর থেকে অনেকের সাথে ৩০ সেপ্টেরম্বর শনিবার পাতিলঝাপ অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে আসে। এক সময় ট্রলারটি অতি স্রোতের মুখে ডুবে যায়। এতে করে দুই যুবক নিখোঁজের খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে ডুবুরি দল রবিবার সকাল ৭টা থেকে ঘটনাস্থলে নিখোঁজের উদ্ধার কাজ শুরু করে। তিনঘন্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে পাতিলঝাপ বাজার থেকে কিছু দূরে ইটভাটা সংলগ্ন থেকে মৃত অবস্থায় ওয়াসিমের লাশ উদ্ধার করে। নিখোঁজের দুইদিন পর সোমবার সিফাতের লাশ উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০