PRIYOBANGLANEWS24
৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিএডিসির বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ উদ্বোধন

ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর পুনঃখননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ ও হাইড্রোলিক স্ট্রাকচার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চুনাকাঠি বিলের খালের পাড়ে এ কর্মসূচী উদ্বোধন করেন বিএডিসি’র বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম।

পরে দুপুরে তিনি বারুয়াখালী ইউনিয়নের রামনগর খালের উপর ১টি, বারুয়াখালী বাজার সংলগ্ন স্থানে ১টি ও ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে নির্মিত ২টি হাইড্রোলিক স্ট্রাকচার পরিদর্শন করেন।

প্রকৌশলী মোহাম্মদ ওয়াাহিদুল ইসলাম জানান, কৃষকের জলাবদ্ধতা দূরীকরণে ২০২২-২৩ অর্থবছরে নবাবগঞ্জ ও দোহার উপজেলায় মোট ২৫ কিলোমিটার খাল পুনঃখনন, ১৫টি মাজারী ও ছোট আকারের হাইড্রোলিক স্ট্রাকচার, ৩০০০ মিটার ভূগর্ভস্থ সেচনালা নির্মাণ, ২টি লো লিফট পাম্প স্থাপন এবং ৯টি পাম্প হাউজ নির্মাণ করা হয়। তিনি আরো জানান, বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন (৪র্থ পর্যায়) প্রকল্পের জন্য নতুন স্কিম সংগ্রহ করা হচ্ছে।

পরিদর্শনকালে সফর সঙ্গী ছিলেন বিএডিসি নির্বাহী প্রকৌশলী ঢাকা রিজিয়ন প্রকৌশলী মনিরা জাহান, ঢাকা জোনের সহকারী প্রকৌশলী রুহুল আমিন ও উপসহকারী প্রকৌশলী সাহারুল।

উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউপি চেয়ারম্যান এমএ বারী বাবুল মোল্লা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০