PRIYOBANGLANEWS24
৪ সেপ্টেম্বর ২০২৩, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে প্রকৌশলী হত্যার রহস্য উদঘাটন: ৩ আসামী গ্রেপ্তার

কেরানীগঞ্জের আরশিনগরে ক্লু-লেস প্রকৌশলী সদরুল আমীন হত্যা মামলার রহস্য উদঘাটন ও মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্যটি জানান।

গ্রেপ্ততারকৃত আসামিরা হল আলামিন (২২), মোঃ শুভ (২৪) ও রিমন হোসেন (২৬)।

প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আরো জানান, নিহত প্রকৌশলী সদরুল আলম আরশিনগর এলাকায় ইউনুস মিয়ার বাড়ির ৪র্থ তলার একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতেন। মাঝে মাঝে তার স্ত্রী বেড়ানোর জন্য ওই বাসায় আসতেন। তিনি তাসিফ করপোরেশন পিটিই লিমিটেডে সেলস এন্ড সার্ভিস ডিপার্টমেন্টে ম্যানেজার পদে কর্মরত ছিলেন। গত ১২ আগষ্ট তিনি একাই বাসায় ছিলেন। এসময় রাত আনুমানিক ১২টার সময় বাসার ফ্ল্যাটের ভ্যান্টিলিটার ভেঙ্গে আল আমিন নামে এক চোর ঘরে প্রবেশ করে। প্রকৌশলী সদরুল আলম হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় ঘরের ভিতর চোর। এসময় তিনি চোর চোর বলে চিৎকার করতে থাকে। এতে ওই চোর তাকে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ফ্ল্যাটের মালিক জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে সংবাদ প্রদান করলে কেরাণীগঞ্জ থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ট) হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় ভিসিষ্টের আপন বড় বোন রেবেকা সুলতানা রত্না বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রথমে আলামিনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য তথ্য অনুযায়ী মোঃ শুভ ও রিমন হোসেনকে ঢাকার মোহাম্মদপুর এলাকাথেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকান্ডের দায় স্বীকার করেছেন। গ্রেফতারকৃত চোররা মোহাম্মদপুর এলাকায় বসবাস করে। দিনের বেলায় ভ্যান নিয়ে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় রেকি করত এবং সুযোগ বুঝে রাতের বেলা চুরি করে বেড়াত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানামোহাম্মদপুর থানা সহ রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ ও এসআই অলক কুমার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০