PRIYOBANGLANEWS24
২৮ অগাস্ট ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে সংঘবদ্ধ চোরের হামলায় বৃদ্ধা নিহত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ চোরের হামলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার এসআই মাহবুবুর রহমান হামিদ জানান, উপজেলার রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর গ্রামের নিজ বাড়ি থেকে রোববার ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত রহিমা বেগম (৬২) ওই গ্রামের হারুনুর রশিদের স্ত্রী।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এসআই হামিদ বলেন, রহিমার স্বামী হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে অসুস্থ। ওই বাড়িতে তারা দুজনেই বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় শনিবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। শেষ রাতের দিকে রহিমা প্রকৃতির ডাকে বাহিরে বের হলে দেখে কয়েকজন চোর তার ছেলের তালাবদ্ধ ঘরের তালা ভেঙ্গে চুরি করছে। এসময় সে চিৎকার করলে চুরেরা তার উপর হামলা চালিয়ে তার মুখ, হা-পা ও চোখ বেঁধে ফেলে পালিয়ে যায়। পরে তার স্বামীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রহিমাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে সকালে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেেিডকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ আইনী প্রক্রিয়ায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে এসআই হামিদ বলেন, রহিমার মুখ কাপড় দিয়ে বাঁধা থাকার কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় তদন্ত চলছে ও নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০