PRIYOBANGLANEWS24
২২ জুলাই ২০২৩, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে তিন ডাকাতকে গণপিটুনি, নিহত ১

ঢাকার নবাবগঞ্জে তিন ডাকাতকে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার ভোরে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চক খানেপুর এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে রিয়াজুল ওরফে রিজু (২৮) নামে এক ডাকাত নিহত এবং আরো দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

নিহত রিয়াজুল ওরফে রিজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গজগা গ্রামের পাচু মন্ডলের ছেলে। আহতরা হলেন, একই জেলার নগরকান্দার উপজেলার বিল গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল বেপারীর ছেলে কোরবান (৫৫) ও চরভদ্রাশন উপজেলার চরমজুদা গ্রামের শেখ আনছার আলীর ছেলে হাসান (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে রাধাকান্তপুর এলাকার অজয় সিদ্ধার বাড়িতে একদল ডাকাত ডাকাতি করতে যায়। ডাকাতরা ঘরের তালা কাটার সময় স্থানীয়রা টের পেয়ে তাড়া করে। অন্য ডাকাতরা পালিয়ে গেলেও কোরবান নামে একজনকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখে স্থানীয়রা। ভোরে রিয়াজুল ওরফে রাজু ও হাসান তার সঙ্গি কোরবানকে দেখতে এলে তাদেরকেও গণপিটুনি দেয় এলাকাবাসী। এসময় গণপিটুনিতে ঘটনাস্থলেই রিয়াজুল রাজু মারা যায়। খবর পেয়ে পুলিশ আহত কোরবান ও হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দোহার সার্কেলের এএসপি মো. আশরাফুল আলম জানান, এলাকাবাসী ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি দেন। এতে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার এবং আহতদের দুইজনকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০