PRIYOBANGLANEWS24
২২ জুন ২০২৩, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে প্রতিমা ভাঙচুর, আটক ১

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া দাসপাড়া একতা সংঘ সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে মো. সিদ্দিক (২০) নামে এক যুবক। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিক নামের ওই যুবক বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে একটি লোহার রড হাতে নিয়ে মন্দিরের প্রবেশ ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় সে উচ্চস্বরে ধর্মীয় উস্কানিমূলক কথা বলতে বলতে লোহার রড দিয়ে আঘাত করে দুর্গা প্রতিমার সবকটি অংশ ভাঙচুর করতে থাকে। একে একে লোহার রড দিয়ে আঘাত করে ছয়টি প্রতিমা ভাংচুর করে মন্দিরের ভেতরে থেকে বীরদর্পে বের হয়ে আসে। এসময় স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত সিদ্দিকের বাড়ি দোহার উপজেলার বটিয়া নুরপুর এলাকায়। সে ওই এলাকার আব্দুর রহমানের ছেলে বলে জানা যায়। স্থানীয়রা জানান, সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ করেন দাসপাড়া একতা সংঘ সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি নিতাই কর্মকার ও সাধারণ সম্পাদক নিরু দাস। এ ঘটনায় নিন্দা প্রকাশ করে ঘটনার কারন খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহŸান জানান দোহার উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপু ও সাধারণ সম্পাদক রিপন রাজবংশী।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে, ঘটনার পেছনে কোন ইন্ধন রয়েছে কিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০