PRIYOBANGLANEWS24
৫ জুন ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি করেছে: জিএম কাদের

দেশে বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি করেছে। বিদ্যুৎ দেওয়ার নাম করে টেন্ডার ছাড়া সমস্ত জায়গায় বিদ্যুৎ দিয়েছেন। জনগণের টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে। এতে বিদ্যুৎ না পেলেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা তাদের দিয়ে দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বর্ন্ধনপাড়ায় জাতীয় পার্টি আয়োজিত ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জিএম কাদের আরো বলেছেন, দেশ আওয়ামীলীগ চালাচ্ছে না, দেশ কারা চালাচ্ছে বুঝতে হবে। আওয়ামীলীগ বিচার বিভাগকে অঙ্গ সংগঠন বানিয়েছে শুধু তাই নয় জেলা প্রশাসক, র‌্যাব, পুলিশ, সামরিক বাহিনী, বিজিবি, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সকলেই আওয়ামীলীগের ভাষায় কথা বলছে এবং তারা তাদের অঙ্গসংগঠন হয়ে কাজ করছে।

বিরোধী দলীয় উপনেতা বলেন, পদ্মা সেতু নিয়ে সরকার খুব গর্ব করে বলেন নিজস্ব টাকায় পদ্মা সেতু বানিয়েছি। কিসের নিজস্ব টাকা জনগনের টাকায় পদ্মা সেতু হয়েছে! বিশ^ ব্যাংকের টাকা আপনারা ফেরত দিলেন কেন? নামমাত্র সুদে বিশ^ ব্যাংক টাকা দিয়েছিলো। বিশ^ ব্যাংক বলছিলো দূর্নীতি আছে কি না ক্ষতিয়ে দেখবো। সেই সুযোগে আপনারা ১০ হাজার কোটি টাকার প্রজেক্টে খরচ বাড়িয়ে ৩২ হাজার ৬ শত কোটি টাকায় পদ্মা সেতুর কাজ শেষ করেছেন। ঋনের টাকায় পদ্মা সেতু হয়েছে আর বাহাদুরী করেন নিজস্ব টাকায় পদ্মা সেতু হয়েছে জনগণকে আর কত বোকা বানাবেন। আজ দেশে বিদ্যুৎ নাই গরমে মানুষ দিশেহারা। জনগন তো বিদ্যুৎ বিলের টাকা বাকি রাখে নাই তা হলে কয়লার টাকা বাকি কেন? দূর্ভোগ জনগন পোহাবে কেন?

অনুষ্ঠান উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি এড. সালমা ইসলাম এমপি।

অনুষ্ঠানের প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, বিএনপি আওয়ামীলীগ দেশের জনগনের জন্য তারা কিছুই করতে পারবে না। তারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন। জনগন আমাদের জানে এবং চিনে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি সংখ্যাঘরিষ্ঠায় সরকার গঠন করবে ইশাল্লাহ।

ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি এড. সালমা ইসলাম এমপির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য আলমগীর হোসেন লোটন ও কেন্দ্রীয় ও মহনগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। শেষে এড. সালমা ইসলাম এমপিকে পূনরায় ঢাকা জেলার জাতীয় পার্টির সভাপতি ঘোষনা দেন নেতৃবৃন্দরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০