PRIYOBANGLANEWS24
২৭ মে ২০২৩, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ।

শনিবার বিকেলে উপজেলার জিনজিরায় সংগঠনটির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষণা অনুসারে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বিকেল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কার্যালের দিকে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা।এসময় বিএনপির নাশকতা ও অপতৎপরতা প্রতিহতে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তারা।

বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকের হোসেন সাকু, আগানগর জাহাঙ্গীর শাহ খুশি, শুভঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাক হোসেন, শুভঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাসেরসহ প্রমুখ।

পরে সমাবেশ শেষে একটি বিক্ষেভ মিছিল বের হয়ে কদমতলী গোলচত্তর হয়ে চুনকুটিয়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এদিকে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়সহ শতাধিক নেতাকর্মী বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছে পুলিশ। এ মামলায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০