PRIYOBANGLANEWS24
২৫ মে ২০২৩, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো: শাহ আলম

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’ এ ঢাকা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হেেয়ছেন নবাবগঞ্জ উপজেলার “ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ে” প্রধান শিক্ষক মো. শাহ আলম। বুধবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ।

জানা যায়, এবছরই তিনি নবাবগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এবার তিনি উপজেলার গন্ডি পেরিয়ে ঢাকা জেলার মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের মুকুট অর্জন করলেন। তিনি প্রতিষ্ঠানটির প্রধান হওয়ার পর থেকেই শিক্ষা সহ সকল বিষয়েই সাফল্যের দিক দিয়ে সবার উপরে এই কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়টি। অর্জনের মধ্যে ২০১৯ ও ২০২২ সালে ঢাকা জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়Ñ ২০১৬, ২০১৭ ২০১৯ এবং ২০২২ সালে নবাবগঞ্জ উপজেলার মধ্যেও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরষ্কার অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ এবং এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দর দিক নির্দেশনার কারণে ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। যার ফলে আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার গন্ডি পেরিয়ে জেলাতেও ভাল ফল করে আসছেন।

উল্লেখ্য, প্রধান শিক্ষক মো: শাহ আলম ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। ছাত্র জীবন থেকেই উপজেলায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। শিক্ষক হিসেবেও তার সুখ্যাতি সর্বজন বিদিত। তিনি নবাবগঞ্জ উপজেলার হরিষকূল গ্রামে জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০