PRIYOBANGLANEWS24
২২ মে ২০২৩, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত

ঢাকার নবাবগঞ্জে ভূমিসেবা সপ্তাহ পালন করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিস এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করার জন্য ভূমিসেবা সপ্তাহ পালন করছেন। ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সোমবার উপজেলা ভূমি অফিসের সামনে গোল ঘরে সেবাগ্রহীতাগণকে ভূমি সংক্রান্ত সকল সেবা এবং পরামর্শ প্রদান করছেন এসিল্যান্ড।

সকাল থেকেই সেবাগ্রহীতাগণ সেখানে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের জন্য ভীড় করছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম নিজে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য বা পরামর্শ প্রদান করছেন। সেই সাথে ভূমি সংক্রান্ত অনেক সমস্যা সমাধানও করছেন। এত দ্রুত ভূমিসেবা পাওয়ায় খুশি সেবাগ্রহিতারা।

সেবা নিতে আসা একাধিক গ্রহিতা জানান, ভূমিসেবা সপ্তাহ পালন একটি ভাল উদ্যোগ। সারাবছরই যদি আমরা এভাবে দ্রæত সব সমাধান পেতাম তাহলে ভোগান্তিতে পড়তে হতো না। এসিল্যান্ড নিজে সঠিক পরামর্শ দেওয়ায় তারা খুশি।

উপজেলা ভূমি অফিসের পাশাপাশি ইউনিয়ন ভূমি অফিসগুলোকে ভূমিসেবা সংক্রান্ত প্ল্যাকার্ড, ড্রপডাউন ব্যানার ইত্যাদির মাধ্যমে সাধারণ মানুষকে নামজারি, মিসকেস, ভূমি উন্নয়ন কর ইত্যাদি সেবা কিভাবে ঘরে বসেই পাওয়া যায় সে সম্পর্কে সচেতন করা হচ্ছে। এচাড়া কিভাবে ঘরে বসেই অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, ম্যাপ, খতিয়ান ইত্যাদি আবেদন করে পাওয়া যায় সে সম্পর্কে সকল তথ্য দেওয়া হচ্ছে।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম বলেন, স্মার্ট ভূমি সেবা প্রদানে অগ্রগামী, ৭দিনেই নামজারি প্রদান। সারা দেশে সর্বপ্রথমনবাবগঞ্জ উপজেলা ভূমি অফিস নামজারি আবেদন গড়ে ৭ দিনে নিষ্পত্তি কার্যক্রম শুরু করেছে যা বর্তমানে চলমান। তাছাড়া নামজারি, ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায় করা হয়। আজ ২২মে থেকে ২৮ মে পর্যন্ত সারাদেশে ভূমিসেবা সপ্তাহ পালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০