PRIYOBANGLANEWS24
৯ মে ২০২৩, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ১২ ডাকাত গ্রেপ্তার, ১৭৭ ভরি স্বর্ণ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে ডাকাতির ঘটনায় সাতদিনের মধ্যে টাকলা সাইফুলসহ দুর্ধর্ষ ১২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, গত ৩০ এপ্রিল সকালে প্রতিদিনের মতো আগলা বাজারের দিয়া জুয়েলার্সে যাচ্ছিলে ব্যবসায়ী কৃষ্ণ সাহা (৫২)। ঢাকা-নবাবগঞ্জ সড়কের আগলা পোষ্ট অফিসের সামনে এলে একটি সাদা রংয়ের হায়েস গাড়ী তার গতিরোধ করে। তার নামে ওয়ারেন্ট আছে জানিয়ে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে মারধর করে। এসময় ডাকাতরা তার কাছে থাকা প্রায় দুই’শ ভরি স্বর্ণালংকার, ৪’শ ভরি রুপা, নগদ আড়াই লাখ টাকা লুট করে নেয়। পরে ঐ ব্যবসায়ীকে সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের চঙ্গপাড়া এলাকায় ফেলে চলে যায়।

পুলিশ সুপার জানান, সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলা পুলিশ টানা সাতদিন রাজধানী ও এর আশপাশের জেলায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের গ্যাং লিডার মোক্তারসহ ১২ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়। ডাকাত চক্রটি, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চক্রটি বেশ কয়েক বছর ধরে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮/১০টি করে মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আরও জানান, তারা সোর্সদের মাধ্যমে নিশ্চিত হয়ে পরিকল্পিতভাবে ডাকাতি করে চক্রটি। মোক্তার বিদেশ থেকে ফিরে ডাকাত চক্রে জড়িয়ে পরে প্রতারণাসহ ডাকাতির কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। তাদের কাছ থেকে ওয়াকিটকিসহ লুট হওয়া ১৭৭ ভরি স্বর্ণ ও ৩৮৬ভরি রুপা উদ্ধার করেছে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপার (অপরাধ) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উত্তর (অপরাধ) আব্দুল্লাহিল কাফি, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ থানার (ওসি) সিরাজুল ইসলাম শেখ, ওসি তদন্ত আশফাক রাজিব হাসান প্রমুখ।

ভূক্তভোগী কৃষ্ণ সাহা জানান, বাসা থেকে স্বর্ণালংকার নিয়ে দোকানে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে স্বর্ণালংকার লুটে নেয় ডাকাত চক্রটি।

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানার (ওসি) সিরাজুল ইসলাম শেখ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত ১২ আসামীকে আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকার আদালতে নেয়া হয়। বিজ্ঞ আদালত ৯ জন আসামীকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি ৩ আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ায় তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার জয়নগর এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে নুরুজ্জামান হোসেন ওরফে মুক্তার হোসেন (৫০), কুমিল্লার লাকসামের শ্রীয়াং গ্রামের আব্দুল আজিজের ছেলে সালেহ আহম্মেদ সাইফুল ওরফে টাকলু সাইফুল (৪০) ও নাজির হোসেন (৩৫), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের রমজান আলীর ছেলে মো. হুমায়ুন কবীর (৫০), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্যকামারগাও এলাকার মেছের আলীর ছেলে শাহাদাৎ গাজী (৩৫), টাঙ্গাইলের গোয়ারিয়া উপজেলার মুসলিম মিয়ার ছেলে মো. মান্নান মিয়া (৪১), একই জেলার দেলদুয়ার উপজেলার দড়িপাড়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে মো. হুমায়ুন মিয়া (৩৬), টুকনিখোলা গ্রামের মো. শাহজাহান খানের ছেলে মো. শাকিল খান (৩৫), মির্জাপুর উপজেলার করোরা গ্রামের আমিনুর রহমানের ছেলে জাহাঙ্গীর মল্লিক (৪২), নীলজার এলাকার দরবেশ শিকদারের ছেলে আব্দুস সামাদ শিকদার (৪৫), ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা মাঝপাড়া এলাকার মৃত মঙ্গল সরকারের ছেলে শ্যামল সরকার (৩৫), শেরপুর জেলার নকলা থানার বানেশ্বরদী এলাকার আবুল কালামের ছেলে রিপন মিয়া (২৮)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০