PRIYOBANGLANEWS24
৬ মে ২০২৩, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০ মিনিটের ঝড়ে তছনছ হাকিম-নুরুন নাহারের স্বপ্ন

কোরবানীর ঈদকে সামনে রেখে ৪টি গরু নিয়ে ক্ষুদ্র খামার গড়ে তুলেছিলেন হাকিম মোল্লা ও তার স্ত্রী নুরুন নাহার। বিভিন্ন জায়গা থেকে লোন উঠিয়ে ও ধারের টাকায় কিনেন দুইটি গরু এবং প্রতিবেশির কাছ থেকে আরো দুইটি গরু বর্গা নিয়ে গড়ে তুলেন খামারটি। কিন্ত হঠাৎ ১০ মিনিটের ঝড়ে মারা যায় চারটি গরুই। গরুগুলোর সাথে সাথে লন্ডভন্ড হয়ে যায় হাকিম মোল্লা ও নুরুন নাহারের স্বপ্ন। বুধবার দুপুরে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

হাকিম মোল্লা জানান, বুধবার দুপুরে তিনি একটি গরুকে খাবার খাওয়াচ্ছিলেন। এমন সময় হঠাৎ শুরু হয় বৃষ্টি ও ঝড়ো হাওয়া। এরপর ১০ মিনিটের মধ্যে আমার গরুগুলো মারা যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

তিনি আরো জানান, প্রতিবছর কোরবানী উপলক্ষে গরু লালন পালন করে থাকেন। এবারও কোরবানীর জন্য ঋণের টাকায় গরুর খামার করেছেন তিনি। তার স্বপ্ন ছিল কোরবানীতে গরুগুলো বিক্রি করে সব ঋণ শোধ করবেন। কিন্তু সব কয়টি গরুর মৃত্যুতে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।

হাকিম মোল্লার স্ত্রী নুরুন নাহার বলেন, নিজের সন্তানের মতো লালন পালন করেছি গরুগুলো। ঋণ করে গরুগুলো কিনেছিলাম। হঠাৎ ঝড়ে সব শেষ হয়ে গেল আমার। এখন যে কেমনে চলুম ভাবতে পারছি না।

প্রতিবেশীরা জানান, গরু লালন পালন করেই সংসার চলে হাকিম মোল্লার। ঋণ করে গরুগুলো কিনেছিলেন। এছাড়া গরুর খাবার বাবদ বিভিন্ন দোকানেও ঋণগ্রস্ত হয়ে পড়েছে সে। সব হারিয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন হাকিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০