PRIYOBANGLANEWS24
৪ মে ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাওনের স্বপ্নভঙ্গ: যে পদক্ষেপ নিলেন ইউএনও

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাওন মন্ডল এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে এ কমটি গঠন করা হয়। বিদ্যালয় পরিদর্শন করে কাগজপত্র যাচাই সাপেক্ষে তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ বছরের এসএসসি পরীক্ষার্থী শাওনকে নিয়ে প্রিয়বাংলা নিউজ ২৪ এ প্রচারিত প্রতিবেদনটি তাঁর দৃষ্টিগোচর হলে তিনি এ পদক্ষেপ গ্রহণ করেন। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।

নবম শ্রেণিতে রেজিষ্ট্রেশন কেন হলো না, রেজিষ্ট্রেশন ব্যাতীত শাওন নামের এই শিক্ষার্থী কিভাবে দুই বছর বিদ্যাল্যয়ে অধ্যয়নরত ছিল বা চুড়ান্ত নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিল, এ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল।

নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের প্রাণতুষ্ট মন্ডলের ছেলে শাওন ও তার পরিবারের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের ভুলে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি শাওন। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিয়েও গত বুধবার স্কুলে প্রবেশ পত্র আনতে গিয়ে সে জানতে পারে, বোর্ডে তার নিবন্ধনই হয়নি। এতে করে স্বপ্নভঙ্গ হয় শাওনের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০