PRIYOBANGLANEWS24
১৬ এপ্রিল ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার-নবাবগঞ্জে যানজট নিরসনে মাঠে পুলিশ

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় যানজট নিরসনে কাজ করছে পুলিশ। রবিবার দুই উপজেলা যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়।

সকালে নবাবগঞ্জ চৌরঙ্গিতে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম শেখ এর নেতৃত্বে নবাবগঞ্জ থানা পুলিশ ও সার্কেল অফিসের বিশেষ অভিযানে চৌরঙ্গী মোড়কে যানজটমুক্ত করা হয়। এসময় রাস্তার মোড়ে মোড়ে অবৈধ দোকানসমূহ উঠিয়ে দেয়া হয় ও বাস স্টপেজটিকে চৌরঙ্গী মোড় থেকে সরিয়ে শহীদ মিনারের যাত্রীছাউনিতে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়।

একই দিন দোহারের ব্যস্ততম জয়পাড়া বাজারের কলেজ মোড়, ওয়ানব্যাংক মোড়, থানা মোড় ও লটাখোলা মোড়ে যানজট নিরসনে বিশেষ অভিযান ও ঈদ বাজারের নিরাপত্তা পরিদর্শন করেন এএসপি মো. আশরাফুল আলম। সেইসাথে অটোরিকশা চালক ও যাত্রীদের এলোমেলোভাবে গাড়ি থামিয়ে ওঠা-নামা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

পরে বিভিন্ন ব্যাংক, শপিং সেন্টার ও দোকান পরিদর্শন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এএসপি মো. আশরাফুল আলম। সময় তিনি ব্যাংকার, ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন অসাধু প্রতারক চক্র, পকেটমার, অজ্ঞান পার্টিদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি। বিশেষ টিম অভিযান ও সচেতনতা প্রচারণায় অংশ নেয় দোহার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজহারুল ইসলামসহ দোহার থানার ও সার্কেল অফিসের কর্মকর্তাগণ।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দোহার থানার একাধিক টিম মার্কেটগুলোতে সাদা পোশাকে ও ইউনিফর্মে দায়িত্ব পালন করছেন। সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য তাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০