PRIYOBANGLANEWS24
১৩ এপ্রিল ২০২৩, ৯:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকার নবাবগঞ্জের কৈলাইলের কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি শিক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

বক্তব্যে পনিরুজ্জামান তরুন বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। একটি জাতি যত বেশি শিক্ষিত, তত বেশি উন্নত। সর্বক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনরা বিচক্ষণতায় আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ অর্থনীতি সমৃদ্ধশালী, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এক সময় বইয়ের জন্য ছাত্রছাত্রীদের হাহাকার ছিল, আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যক্ষ সহযোগিতা ও অবদানে পহেলা জানুয়ারী একযুগে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে সরকার।

তিনি আরো বলে, দোহার নবাবগঞ্জকে বাংলাদেশের শ্রেষ্ঠ দুইটি মডেল উপজেলা করার জন্য কাজ করে যাচ্ছে আমাদের প্রিয় নেতা জননেতা সালমান এফ রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছেন আগামী নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দোহার নবাবগঞ্জ থেকে সালমান এফ রহমানকে নৌকা প্রতীকে বিপুল ভোটে যদি আপনারা বিজয়ী করেন ইনশাল্লাহ ২০৪১ মধ্যে অবশ্যই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। দোহার নবাবগঞ্জের উন্নয়নের জন্য আবারো সালমান এফ রহমানকে এমপি হিসেবে নির্বাচিত করার আহবান জানান তিনি।

বিদ্যালয়ের সভাপতি ও কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আহমেদ বাবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাহ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাফিলউদ্দিন মিয়া, কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ, কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ্আলম মাষ্টার, গ্লোরিয়াস প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিরচালক নাজমুল হাসান।

আরো উপস্থিত ছিলেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম সজীব, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সুজন বাবু, সদস্য হুমায়ুন কবির, ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবকের সাংগঠনিক সম্পাদক মইনুল হক পিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক মোল্লা, কৈলাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ খানসহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০