PRIYOBANGLANEWS24
২৭ মার্চ ২০২৩, ৩:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যক্তি মালিকানা জমি দখল করে রাস্তা নির্মাণের চেস্টার অভিযোগ

ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়নের কুমারবাড়িল্যা এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমি জোড়পূর্বক দখল করে সরকারি রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তাভোগী স্থানীয় বাসিন্দা মো. পিয়াসের অভিযোগ তার প্রতিবেশি নিলুফা আক্তার স্থানীয় জনপ্রতিনিধির যোগসাজসে তাদের ব্যক্তি মালিকানা জমি দখল করে রাস্তাটি নির্মাণে চেষ্টা করছেন। এর প্রতিকার চেয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন। তবে কোন সুরাহা না হওয়ার পরে নবাবগঞ্জ থানায় জিডি ও পরবর্তীতে নিরুপায় হয়ে কোর্টে পিটিশন মামলা করেছেন তিনি।

পিয়াস অভিযোগ করে বলেন, তার প্রতিবেশি নিলুফা আক্তার নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য স্থানীয় ইউপি সদস্য মো. আতাহার এর যোগসাজসে তার বসতবাড়ির উপর দিয়ে আড়াআড়িভাবে রাস্তা নির্মাণের পরিকল্পনা করছে। ইতিমধ্যে মেম্বার ও কয়েকজন নেতা জোরপূর্বক আমার জমিতে বালু ফেলেছে রাস্তার করার জন্য। আমার একটি খামার রয়েছে সেটা ভাঙার চেষ্টাও করেছে তারা। তাছাড়া বসত বাড়ির পাকা বাউন্ডারি ওয়াল ভেঙে রাস্তাটি নিমার্ণের করার পায়তারা করছে তারা। অথচ আমার নিলুফার বাড়ির উভয় পাশেই পিচ ঢালাই রাস্তা রয়েছে। তারপরও রাস্তাটি কেন প্রয়োজন আমার বোধগম্য নয়। সরকারি টাকা করে অপ্রয়োজনীয় এই রাস্তাটি নির্মাণ করলে আমি ও আমার প্রতিবেশি মো. জলিল ও রায়হাব ক্ষতিগ্রস্ত হবেন। আমি এব্যাপারে গত ৫ মার্চ নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। ইউএনও বারুয়াখালী ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছিলেন। এরপর ৬ মার্চ আমি নবাবগঞ্জ থানায় নিলুফা ও মুন্নি আক্তারের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছিলাম। এরপরও সুরাহা না পাওয়ায় ২২ মার্চ আমি নিরুপায় হয়ে কোর্টে পিটিশন মামলা করেছি। আমার জমি দখল করতেই আতাহার মেম্বার ও স্থানীয় কিছু নেতাদের নিয়ে নিলুফা এমন কর্মকান্ড করছে।

আরেক ভুক্তাভোগী জলিল বলেন, আমার পাশেই পিচ ঢালাই রাস্তা। এই রাস্তার কোন প্রয়োজন নেই। আমি বাধা দিয়েছিলাম ওরা মানে না। জোড়জুলুম করে বালু ফেলতাছে। ভুক্তাভোগী মো. রায়হান বলেন, আমার বাড়ির সামনে ও পিছনে রোড আছে। অথচ মেম্বার জোড় করে আমার জমি দখল করে রাস্তাটি নিচ্ছে। এই রাস্তাটি দিয়ে কোন মানুষ চলবে এটাই তো আমি বুঝি না?

স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেখানে রাস্তা করা দরকার সেখানে করে না। অথচ সরকারি অর্থ অপচয় করে অপ্রয়োজনীয় এ রাস্তাটি নির্মাণ করছেন স্থানীয় মেম্বার। এর সাথে ক্ষমতাশীল দলের কয়েকজন নেতা জড়িত। তাই সাধারণ মানুষ কিছু করতে বা বলতে সাহস পাচ্ছে না।

এব্যাপারে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য মো. আতাহার বলেন, আমি প্রকল্পটির সভাপতি, তবে কত টাকার প্রকল্প বা রাস্তাটির ব্যাপারে আমি বিস্তারিত জানি না। সব দেখাশুনা করেন চেয়ারম্যান। রাস্তাটি দরকার তাই করা হচ্ছে, তবে কারো ব্যক্তিগত সম্পত্তি দখল করা হচ্ছে না। আমি রাস্তাটির ব্যাপারে সেভাবে জড়িত নয়।

বারুয়াখালী ইউপি চেয়ারম্যান এম এ বারী বাবুল মোল্লা বলেন, রাস্তাটি ব্যক্তিমালিকানা সম্পত্তির উপর দিয়ে করা হচ্ছে আমি শুনেছি। সরজমিনে গিয়ে বিস্তারিত বলতে পারব। তবে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় আমি ব্যাপারটা দেখব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০