PRIYOBANGLANEWS24
২০ মার্চ ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী। সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ গ্রামের কমল চন্দ্র শীলের ছেলে দীপক শীলের (২১) সাথে নবম শ্রেণির ঐ বিয়ে সম্পাদনের আয়োজন করা হয়েছিল। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বাল্যবিবাহের সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিমকে বে-আইনি বিবাহ বন্ধের জন্য নির্দেশনা দেন। বিকাল সোয়া ৩টায় ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম। একই সাথে উভয় পক্ষ ভবিষ্যতে আর বাল্যবিবাহের উদ্যোগ নিবে না বলে মুচলেকা দেন। মেয়েকে তার বাবা- মার জিম্মায় দেওয়ার পাশাপাশি উপস্থিত গ্রামবাসীকে বাল্যবিবাহ না দেওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয় এবং সচেতন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নবাবগঞ্জ থানার পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্যার যেকোন মূল্যে বাল্যবিবাহ বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনার প্রদান করেছেন। আমরা সেই লক্ষে কাজ করছি। তিনি আরো বলেন, বর ও কনের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে আসা হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই ছাত্রীকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০