PRIYOBANGLANEWS24
১৯ মার্চ ২০২৩, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঠের পুল থেকে পরে শিক্ষার্থী আহত, ঠিকাদারের বিচারের দাবিতে মানববন্ধন

ঢাকার দোহার উপজেলার উত্তর রাধানগর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি নির্মানাধীন ব্রীজের কাজ শেষ না হওয়ায় জনগণের ব্যবহারের জন্য বানানো হয় কাঠের পুল। যে পুল দিয়ে অন্তত প্রতিদিন ১৫/২০ হাজার মানুষ যাতায়াত করে।

শনিবার সেই কাঠের পুল প্রশাসনের কাউকে না জানিয়ে ব্রীজের কাজের ঠিকাদার দোহার পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি আংশিক সংযোগস্থল ভেঙ্গে ফেলে।

পরে রাতে স্থানীয় ক্যামব্রিজ স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রানা প্রাইভেট পরে বাড়িতে সাইকেল চালিয়ে ফেরার পথে ওই ব্রিজ দিয়ে পার হওয়ার সময় ব্রিজ থেকে পরে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রানার হাত পা ভেঙ্গে গেছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকাবাসি রবিবার প্রায় দুই ঘন্টা উত্তর রাধানগর ব্রিজের কাছে মানববন্ধন করে।

মানববন্ধনে তারা পৌরসভা আওয়ামীলগের যুগ্ন আহবায়ক ও ঠিকাদার দেলোয়ার হোসেন মাঝির বিচার দাবি করেন। একই সাথে অসহায় পরিবারটির পাশে প্রশাসনকে দাড়াতে আহবান করেন। দেলোয়ার হোসেন মাঝির দ্রুত বিচার না করলে কঠোর কর্মসূচির ঘোষনা দেন এলাকাবাসি।

এ বিষয়ে ঠিকাদার দেলোয়ার হোসেন মাঝি বলেন, প্রশাসনকে অবগত করেই আমি বিকল্প কাঠের পুলটি ভেঙ্গে ফেলেছিলাম।

বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেদ চোকদার বলেন, এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। আমি এ ঘটনার সৃষ্ট তদন্ত শেষে আইনি ব্যবস্থার নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ঘটনার পর পর তিনি ছুটে গিয়ে তার পরিবারকে সহযোগিতার কথাও জানান বিলাসপুরের চেয়ারম্যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০