PRIYOBANGLANEWS24
১৮ মার্চ ২০২৩, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের মৈনটঘাটে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে

ঢাকার দোহার উপজেলার মৈনটঘাটে ১০নং বিট মাহমুদপুর ইউনিয়ন ও দোহার থানার আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ সভার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল, মাহমদুপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আইয়ুব আলী, চর মাহমুদপুর ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর খোরশেদ আলম, কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিগণ, ব্যবসায়ীগণ, অটোরিকশা, সিএনজি চালক, বাস চালক, চালকের সহকারী, কাউন্টার ম্যানেজার, জেলে, স্পিডবোট ও ট্রলার চালকগণসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা আহবান করে নিম্নলিখিত নির্দেশনাসমূহ প্রদান করেন-
১. সকলকে ঘাটের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পলিথিন, চিপসের প্যাকেটসহ সকল আবর্জনা পরিবেশ বান্ধব উপায়ে ধ্বংস করতে হবে। ঘাট ও নদীর পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করা যাবে না।

২. আগত পর্যটকদের সাথে ভালো আচরণ করতে হবে, কোনভাবেই তাদেরকে হয়রানি করা যাবে না। পর্যটকদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে হবে। আর যারা হয়রানি করবে তাদের আইনের আওতায় আনা হবে।

৩. অটোরিকশা/সিএনজি চালকগণ পর্যটক/যাত্রীদের নিকট ন্যায্যভাড়া নিবেন। অপরিচিত যাত্রীর দেয়া কোন খাবার খাবেন না। দূরে বা নির্জন পথে গেলে অবশ্যই যাত্রীদের পরিচয় তথ্য নিয়ে যাবেন, সেই তথ্য নিকটজনদের কাছে শেয়ার করবেন এবং কোন কিছু সন্দেহ হলে স্থানীয় পুলিশের সহায়তা নিবেন।

৪. বাসে কোন অপরিচিত যাত্রীর দেয়া কোন কিছু খাবেন না। পথিমধ্যে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ কোন হয়রানি করলে দ্রুত নিকটস্থ থানাকে জানাবেন।

৫. নৌপথে দুর্ঘটনা এড়ানোর জন্য সন্ধ্যার পরে বা নির্ধারিত সময়ের পরে কোনভাবেই কোন লঞ্চ/স্পিডবোট যাবে না। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের পর পর্যটকগণও থাকবেন না এজন্য স্থানীয় দোকানদার ও পুলিশকে তৎপর হতে হবে।

৬. ঘাট বা এর আশে পাশে কোনভাবেই মাদক সেবন করা যাবে না। এধরনের অভিযোগ আসলে বা তথ্য প্রমাণ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

৭. যারা জেলে আছেন তারা সরকার নির্ধারিত নিয়মাবলি মেনে নদীতে মাছ মারবেন যাতে পদ্মায় মাছের উৎপাদন বৃদ্ধি পায়।

এসময় স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান ও স্থানীয় লোকজন পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া অত্র এলাকায় পুলিশ ফাড়ি হওয়ার পর চুরি/ডাকাতি/ছিনতাই কমে যাওয়ায় উপস্থিত সকলেই ফাড়ি ও দোহার থানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০