PRIYOBANGLANEWS24
১৫ মার্চ ২০২৩, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। বুধবার সকালে দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে এ অনুষ্ঠান করা হয়। আয়োজন করেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণী সম্পদ বিষয়ে অনেক কাজ করছেন। শুধু প্রাণী সম্পদ না দেশের মানুষের ভাগ্যোন্নয়নে সর্বক্ষেত্রে তিনি কাজ করে চলেছেন।

পরে প্রধান অতিথি প্রদর্শনীতে অংশগ্রহন করা বিভিন্ন পশু পাখির খামারীদের স্টল ঘুরে দেখেন।

সভাপত্বিত করেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নবাবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে সনদ প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০