PRIYOBANGLANEWS24
৪ মার্চ ২০২৩, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিজ্ঞান ও শিক্ষা মেলা শুরু

নানা আয়োজনের মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে শুরু হয়েছে ঢাকার নবাবগঞ্জের সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে তিনদিনব্যাপী বিজ্ঞান, শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় এন.ডি ক্রুজ। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জলনের পর অতিথিদের ফুল ও নৃত্যের মাধ্যমে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা।

এরপর অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখেন। এসময় শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন প্রযুক্তি দেখে নিজেদের আত্মতুষ্টির কথা জানান তারা।

প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি ফাদার স্ট্যানিসলাউস গমেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট থেকলাস্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রূপালী কস্তা, সেন্ট জেফিয়ার্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ সিস্টার গ্রেসি মুকুলি গমেজ, প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন, অঞ্জনা রানী ধর, শিক্ষক প্রতিনিধি রানু শিশিলিয়া গমেজ, ব্রজো গোপাল মন্ডল, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সিস্টার পুষ্প ট্রিজা কস্তা।

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে মানবিক হয়ে কাজ করার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় এন.ডি ক্রুজ।

শিক্ষার পাশাপাশি সাংষ্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভনিং বডির সভাপতি ফাদার স্ট্যানিসলাউস গমেজ।

অনুষ্ঠান সঞ্চালণা করেন সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বাংলা বিভাগের প্রভাষক খাদিজা আক্তার ও গণিতের সিনিয়র শিক্ষক রিপন কুমার শীল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০