PRIYOBANGLANEWS24
২ মার্চ ২০২৩, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় লুৎফর আলী (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার শোল্লা ইউনিয়নের পূর্ব দুধঘাটা মসজিদ সংলগ্ন শ্রমিকদের থাকার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে মতিন (৩২) নামে অপর নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ।

নিহত লুৎফর আলী রাজশাহী জেলার তানোর উপজেলার মালবান্ধা শল্লাপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে। সে নবাবগঞ্জের পূর্ব দুধঘাটা জামে মসজিদের নির্মানাধীন নতুন ভবনে শ্রমিকের কাজ করতেন। আটককৃত মতিন চাপাইনবাবগঞ্জ জেলার মো. আলমের ছেলে। সে নিহত লুৎফর আলীর সঙ্গে একই কক্ষে থাকতেন।

নবাবগঞ্জ থানার এসআই শ্যামল কুমার ঘোষ জানান, বৃহস্পতিবার ওই কক্ষে লুৎফরের রক্তাক্ত লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে দুপুরে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ওসি সিরাজুল জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মতিন নামে অপর এক নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ হত্যাকান্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০