PRIYOBANGLANEWS24
১ মার্চ ২০২৩, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টা, বাধাঁ দেওয়ায় নানীকে মারধর

দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় একটি পরিত্যক্ত চালের চাতালে আশ্রয় নেওয়া একটি পরিবারের এক কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ করায় ওই কিশোরীর নানী বৃদ্ধা সখিনা (৯০) কে মারাত্বক জখম করেছে স্থানীয় জিয়ারত বেপারী। সে নারিশা পশ্চিমচর এলাকার জালাল বেপারীর ছেলে।

স্থানীয় ও ঘটনার শিকার পরিবার জানায়, পদ্মা নদীতে বাড়িঘর বিলিন হওয়ায় বেশ কয়েক বছর আগে নারিশা পশ্চিমচরের নুরু হাওলাদারের পরিত্যক্ত চালের চাতালে আশ্রয় নেয় ভুক্তাভোগী পরিবারটি। বসবাস শুরু করার পর থেকেই বিভিন্ন সময়ে ওই কিশোরীকে উত্যক্ত করতো বখাটে জিয়ারত বেপারী। কিন্তু জিয়ারত বেপারীরর পরিবার ক্ষমতাধর হওয়া কিশোরীর পরিবারটি কখনো স্থানীয়ভাবে বিচার পাইনি। গত শনিবার খুব সকালে ওই কিশোরী চাতালের একটি কক্ষে ঘুমিয়ে ছিল। এ সুযোগে জিয়ারত ওই ভাঙ্গাচোরা কক্ষের বেড়া সরিয়ে কিশোরীর হাত চেপে ধরে। এক পর্যায়ে তার শরীরের আপত্তিকর স্থানে হাত দেয়। কিশোরীকে জিয়ারত তার বাসায় যেতে বলে। এতে কিশোরী যেতে অনিহা প্রকাশ করে চিৎকার দেয়। তার ডাকচিৎকারে বৃদ্ধ নানী সখিনা ছুটে এসে জিয়ারতকে ঘটনাস্থলে পেয়ে বাধাঁ দেয়। এতে জিয়ারত কিশোরীর নানীকে বুকে লাথি দিয়ে ফেলে দিলে ইটের সাথে মাথায় আঘাত লেগে আহত হন সখিনা বেগম।

ঘটনাটি এলাকার অনেকে জানলেও বিষয়টি নিয়ে কেউ কোন প্রতিবাদ করেনি। উল্টো ঘটনাটি কাউকে না জানাতে জিয়ারত ওই অসহায় পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে।

এ বিষয়ে গত রবিবার ঘটনাস্থলে এই প্রতিবেদক গেলে ঘটনার সাথে জড়িত জিয়ারত এই প্রতিবেদককে নিউজটি না করতে হুমকি দেন।

নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম বলেন, ঘটনাটি যদি সত্যি হয় তবে এর কঠিন বিচার করা উচিত যাতে এ ধরনের কর্মকান্ড করতে কেউ পূনরায় সাহস না পায়। তবে স্থানীয় অনেকেই জিয়ারত বেপারীকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে চিনেন। তার নৈতিক অবক্ষয়ের কথাও অনেকে স্বীকার করেছেন। তবে সামাজিক ভাবে ওই পরিবারটির অনেক প্রভাব থাকায় প্রকাশ্যে কেউ কিছু বলতে সাহস পান না।

এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা (দক্ষিণ) আঞ্চলিক এর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পল্লব বলেন, ঘটনাটি শুনার পর আমরা ঢাকা জেলা দক্ষিণ এর পক্ষ থেকে একটি টিম পাঠাই। ঘটনাটি গভীর তদন্ত চলছে। ভিকটিমের পাশে আমরা আছি। ভিকটিমের মানবাধিকার সুরক্ষায় যা যা করনীয় আমরা তাই করবো।

এব্যাপারে দোহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকী জানান, ঘটনাটির ব্যাপারে আমরা অবগত নই। ভিকটিম বা ভিকটিমের পরিবারে অভিযোগ করলে আমরা বিষয়টি দেখবো।

দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ভিকটিম বা তার পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০