PRIYOBANGLANEWS24
২৫ ফেব্রুয়ারী ২০২৩, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দড়িকান্দি সেভেন স্টার ক্লাবের গোল্ডকাপ সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দড়িকান্দি সেভেন স্টার ক্লাবের গোল্ডকাপ সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী দড়িকান্দি সেভেন স্টার ক্লাবের মাঠে উৎসব মুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ৮টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে জৈনতপুর যুব সংঘ ও সৈয়দপুর স্বপ্নচূড়া ফাউন্ডেশন অংশগ্রহণ করে। এতে জৈনতপুর যুব সংঘ ক্লাব বিজয়ী হয়।

ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় জৈনতপুর যুব সংঘ ক্লাবের খেলোয়ার স্বাধীন। পরে বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। দড়িকান্দি সেভেন স্টার ক্লাবের সভাপতি শেখ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আসরাফুর রহমান ইভেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান শাহীন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ মোল্লা, বারুয়াখালী ইউনিয়নআওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রহমান শিকদার, বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী রমজানুল হক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি তৌহিদ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সুমন, প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব ফনু মোল্লা।

এসময় ক্লাবের কোষাধ্যক্ষ সবুজ মিয়া, ক্রীড়া সম্পাদক মো. সোহাগ খান, মো: ইব্রাহিম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০