PRIYOBANGLANEWS24
২০ ফেব্রুয়ারী ২০২৩, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলতি বছরেই মেসিকে দেশে আনা হবে: সালমান এফ রহমান

চলতি বছরেই বিশ্বের সেরা ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসিকে বাংলাদেশে আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। সোমবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সালমান এফ রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৪ বছরে বাংলাদেশকে বিশ্বের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশ্ববাসী এখন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে।

সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. সেলিম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম ভূইয়া, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ সুজন বাবু প্রমুখ।

পরে এমপি সরকারি দোহার নবাবগঞ্জ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ২৪০ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের পলিও টিকা খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন।

বিকেল ৩টায় আব্দুল ওয়াছেক মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত উপজেলা নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভায় নেতাকর্মীদেরকে সালমান এফ রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে দোহারে সালমান এফ রহমান বাদ আছর জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদার তৃতীয় নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০