PRIYOBANGLANEWS24
২০ ফেব্রুয়ারী ২০২৩, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে হাজারো মানুষের ভালবাসায় শেষ বিদায় নিলেন ব্যারিস্টার নাজমুল হুদা

ঢাকার দোহারে হাজারো মানুষের ভালবাসায় শেষ বিদায় নিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। সোমবার বাদ আছর উপজেলার সরকারি জয়পাড়া পাইলট হাই স্কুল মাঠে ও বাদ মাগরিব সরকারি পদ্মা কলেজ মাঠে দুই দফা জানাযা শেষে গ্রামের বাড়ি শাইনপুকুরের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে তাকে একনজর দেখতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ বিভিন্ন দলের রাজনীতিবিদ ও সাধারন মানুষ ছুটে আসেন। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারন সম্পাদক নুরুল হক বেপারী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মী , নাজমুল হুদার রাজনৈতিক সহকর্মীগন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীগন ধর্ম, বর্ণ নির্বিশেষে নানা শ্রেনি পেশার মানুষ।

এর আগে সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডি ৭ নাম্বার রোডের মসজিদে প্রথম জানাজা ও দুপুর ১২ টায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে নাজমুল হুদার দ্বিতীয় জানাজ অনুষ্ঠিত হয়।

রবিবার রাত ১০টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বিএপির সাবেক বর্ষিয়ান এ নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। মৃত্যুকালে ব্যারিস্টার নাজমুল হুদা তার স্ত্রী আইনজীবী ব্যারিস্টার সিগমা হুদা এবং দুই কণ্যা অন্তরা হুদা সামিলা ও শ্রাবন্তী আমিনাকে রেখে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০