PRIYOBANGLANEWS24
১১ ফেব্রুয়ারী ২০২৩, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জে বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুলের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমাদের সহযোগিতা দরকার। শিক্ষিত হওয়ার পাশাপাশি তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। শুধু কম্পিউটার আর মোবাইলে ব্যস্ত থাকলে হবে না। খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। কেন না খেলাধুলা নিজেকে বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. ফাহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বাহ্রা ইউনিয়ন চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইমরান হোসেন, বাহ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পত্তনদার মো. রাকিব। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক সিদ্দিকি, আওয়ামীলীগনেতা বার্ণাড তপন গমেজ,শামীমূল আহাদ রনক, স্বেচ্ছাসেবকলীগনেতা সেলিম খান, বীরমুক্তি যোদ্ধা মঞ্জুর হোসেন প্রমুখ।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০