PRIYOBANGLANEWS24
৯ ফেব্রুয়ারী ২০২৩, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে মলম ও অজ্ঞান পার্টির ১৫ সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জে পুলিশ ও ডিবির পৃথক অভিযানে আন্তজেলা মলম পার্টির ৩ সদস্য ও অজ্ঞান পার্টির ১২ সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ও ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ, নারায়নগঞ্জ ও ডিএমপির বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় মলম পার্টির ৩ সদস্যর কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহ্রত ২ টি সিএনজি, ২ টি মোবাইল ও নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ। এছাড়া ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশের অভিযানে অটোরিক্সা চুরি চক্রের মূলহোতাসহ ১২ সদস্যকে গ্রেপ্তার করে চুরি যাওয়া ১১ টি অটোরিক্সা উদ্ধার করে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মোবাশশিরা হাবিব খান, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান ও ঢাকা জেলা দক্ষিন ডিবির ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মলম পার্টির জুয়েল গাজী (৩৬), কামাল উদ্দিন ওরফে মুন্না (৪৫) ও পারভেজ (৩২) এবং অজ্ঞান পার্টির শানুখা (৪১), মোজাফ্ফর আকন্দ ওরফে স্বপন (৩৫), মোঃ আবু তাহের (৪৫), মোঃ সুজন হাওলাদার (২৭), আখি আক্তার (২৩), মোঃ রাশেদ (৪০), মাসুদ হাওলাদার (৪৮), মোঃ সাইফুল ইসলাম ওরফে জয় রাজবংশী (২৭), মোঃ আকাশ মৃধা (২৫), মোঃ কাদির মৃধা (৪৫), মোঃ তপন (২৭) ও মোঃ আসলাম হোসেন (৪৮)।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার জানান, মলম পার্টির সদস্যরা সিএনজিতে যাত্রীবেশে উঠে যাত্রীদের চোখে মচিরে গুড়া ও মলম ডলে দিয়ে যাত্রীদের সবকিছু লুটে নিয়ে কোন নির্জন জায়গায় যাত্রীকে ফেলে দিয়ে চলে যেতো। আর অটোরিক্সা চুরি চক্রের সদস্যরাও রাতের বেলা যাত্রীবেশে অটোরিক্সা চুরির উদ্দেশ্যে অটোরিক্সা ভাড়া করে। কৌশলে অটোরিক্সা চালককে চা, জুস ও বিস্কুটের সারেথ নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চালকে অচেতন করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যেতো। মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যদের নামে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এসব ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই সব চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০