PRIYOBANGLANEWS24
৯ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে রমজান উপলক্ষ্যে গরিবের বাজার উদ্বোধন

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রবাসী মুজিবুর রহমান মিলনের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজ ঢাকার নবাবগঞ্জে গরীবের বাজার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় থানা সংলগ্ন স্কুল মাঠে ভয়েস এশিয়ান ডট নিউজের আয়োজনে উদ্বোধনী দিনে প্রায় ৫০টি পরিবারে ১৬ ধরণের পণ্য বাজার মূল্যের অর্ধেক দামে দেয়া হয়।

এ সময় প্রত্যেককে ৩ কেজি করে মিনিকেট চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি আটা, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, ৫০ গ্রাম হলুদ, ৫০ গ্রাম মরিচ, ৮টি ডিম, এক প্যাকেট নুডুলস, ১টি সাবান, ১ কেজি ওয়াসিং পাউডার, ২ পাতা নাপা ট্যাবলেট, গ্যাসটিকের ওধুধ ২ পাতা, ৫ প্যাকেট খাবার স্যালাইন। এসব গুলো পণ্য মাত্র ৬৫০ টাকা প্যাকেজে দেয়া হয়।

‘গরিবের বাজার’-এর উদ্যোক্তা মুজিবুর রহমান মিলন বলেন, ঢাকা ও চট্টগ্রামে প্রাথমিকভাবে এই বাজার পরিচালিত হলেও আগামীতে এর প্রসার ঘটবে পুরো দেশ জুড়ে। আগামী রমজানে আমরা এইধারা অব্যাহত রাখতে চাই। আমি সব সময় দেশের কঠিন সময়গুলোতে অসহায়, দরিদ্র মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ্‌।

মুজিবুর রহমান মিলনসহ উদ্বোধন করেন ভয়েস এশিয়ানের এডিটর এন্ড সিইও ও বিটিভির আইসিটি প্রোগ্রাম প্ল্যানার ইঞ্জিনিয়ার মোশাররফ জুয়েল এবং নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক অজিত কুমার রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা ডা. মোহাম্মদ হোসেন, ব্যাংকার সফিউল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুজিবুর রহমান মিলন, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম) এর উদ্যোক্তা ও সহ-সভাপতি। তিনি দেশের যেকোন দুর্যোগের মুহুর্তে অসহায়দের পাশে তার সেবার হাত প্রসারিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০