PRIYOBANGLANEWS24
১ ফেব্রুয়ারী ২০২৩, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অটোরিক্সার জন্যই হত্যা করা হয় রাকিবকে

‘নতুন অটোরিক্সাই কাল হলো রাকিবের জীবনে’। বুধবার বিকালে সংবাদকর্মীদের এমনটাই বলছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ। তিনি জানান, উদঘাটন হয়েছে অটোরিকশা চালক রাকিব (২২) হত্যার রহস্য। নিহত রাকিব উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের যন্ত্রাইল গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে হত্যাকান্ডের জড়িত থাকায় বাঁধন সরকার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বাঁধন উপজেলার বক্সনগর ইউনিয়নের ছোট বক্সনগর এলাকার চৌরাহাটি গ্রামের আনন্দ সরকারের ছেলে।

হত্যাকান্ডের বিবরণ জানিয়ে ওসি বলেন, নিহত রাকিব এবং হত্যাকারী বাঁধন ও অপর এক সহযোগী পূর্ব পরিচিতি। ওরাও অটোচালক এবং অটো ছিনতাইকারী। হত্যাকারীদের টার্গেট ছিল রাকিবের নতুন অটো ছিনতাইয়ের। ঘটনার দিন ২৫ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ৯টার দিকে রাকিবকে স্থানীয় বাগমারা বাজারে ডেকে নেয় হত্যাকারীরা। সেখান থেকে ফুঁসলিয়ে চক বালুরচর এলাকার ঐ পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে রাকিবকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করা হয়। পরে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে লাশ পুকুরের কচুরিপানার নিচে রেখে হত্যাকারীরা অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।

ওসি সংবাদকর্মীদের জানান, ‘নতুন অটোরিক্সাই কাল হলো রাকিবের জীবনে’। গ্রেপ্তারকৃত হত্যাকারী বাঁধন হত্যাকান্ডের বিবরণ দিয়েছেন। ইতিমধ্যে, লাশ এবং অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।

গত ২৫ জানুয়ারি বুধবার থেকে অটোরিকশা চালক রাকিব রিখোঁজ ছিল। গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে বক্সনগর ইউনিয়নের চক বালুরচর এলাকার একটি পুকুরে কচুরিপানা পরিস্কার করার সময়ে শ্রমিকরা লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে অবগত করেন।

নিহত রাকিবের মামা ফরহাদ কবির বলেন, রাকিব গত বুধবার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলো। পরে গত শুক্রবার নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। লাশ উদ্ধারের খবর পেয়ে রাকিবের লাশ শনাক্ত করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০